বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
একই রশিতে গলায় ফাঁস দিয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যা।

একই রশিতে গলায় ফাঁস দিয়ে দুই শিক্ষার্থীর আত্মহত্যা।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে একই রশিতে গলায় ফাঁস দিয়ে সোহেল(১৯) ও নাসরিন আক্তার(১৩) নামের দুই প্রেমিক প্রেমিকা আত্মহত্যা করেছে। শনিবার সকালে সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের বিরাজলা গ্রামের পার্শ্ববতী একটি বাড়ির গাছ থেকে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

মৃত প্রেমিক সোহেল বিরজলা গ্রামের মজিবর রহমানের পুত্র। সে একাদশ শ্রেনীর ছাত্র। মৃত নাসরিন একই গ্রামের হাবিব মিয়ার মেয়ে। সে ৮ম শ্রেনীর ছাত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক দিন ধরে নিহত দুই কিশোর-কিশোরীর মধ্যে প্রেমের সম্পর্ক চলছিলো। তারা দূরসম্পর্কের চাচাতো ভাই বোন। ধারনা করা হচ্ছে ভোর রাতে তারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পটুয়াখালী সদর থানার ওসি ইনচার্জ আক্তার মোর্শেদ জানায়, পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

তবে কি কারনে তারা আত্মহত্যা করেছে সে বিষয়ে এখনও নিশ্চিত কিছু বলা যাচ্ছেনা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD