শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ঝড়েপড়া শিক্ষার্থী ও সুবিধা বঞ্চিত গ্রামীন যুবকদের প্রশিক্ষনের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধিতে অবহিতকরন সভা

ঝড়েপড়া শিক্ষার্থী ও সুবিধা বঞ্চিত গ্রামীন যুবকদের প্রশিক্ষনের মাধ্যমে সক্ষমতা বৃদ্ধিতে অবহিতকরন সভা

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি : কারিগরী প্রশিক্ষনের মাধ্যমে স্কুল থেকে ঝড়ে পরা যুবকদের দক্ষ জনশক্তিতের রূপান্তরিত করে পারিবারিক স্বচ্ছলতা এবং গ্রামীন অর্থনীতিতে ভ‚মিকার রাখার পাশাপাশি টেকসই জীবনধারণ নিশ্চিকরনে ব্যাতিক্রমী কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবর দুপুরে মহিপুর কারিতাস মিলনায়তনে সামাজের পিছিয়ে পরা যুবকদের দক্ষতা বৃদ্ধি করনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন এবং টেকসই জীবযাপন নিশ্চিকরণ বিষয়ক প্রকল্পের অবহিতকরণ অনুষ্ঠানে এই প্রকল্প বিষয়ে ধারনা প্রদান করেন কর্তকর্তাগণ। এক বছর মেয়াদে ‘ভেসটিনেকটি-০২ প্রকল্পের’ আওতায় বে-সরকারি এনজিও কারিতাস এর উদ্যোগে ২০২১ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত এক বছর মেয়াদে ১২৫ জন বেকার যুবকদের প্রশিক্ষনের মাধ্যমে আত্মনির্ভরশীল হওয়ার প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে। এই প্রকল্পের আওতায় উপজেলার ডালবুগঞ্জ, মিঠাগঞ্জ, টিয়াখালী এবং নীলগঞ্চ ইউনিয়নে এই কার্যক্রম চলমান রয়েছে। এই কার্যক্রমের আওতায় ১২৫ জন বেকার যুবককে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ, টেইলারিং এন্ড ড্রেস মোকিং প্রশিক্ষণ, ইলেকট্রিক এন্ড হাউজ ওয়ারিং প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

প্রকল্প অবহিত করণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কারিতাস বরিশাল আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী। প্রধান অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান এস,এম রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম বাবুল, শাহিনা পারভিন সীমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাঃ তাসলিমা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফেরদাউস রহমান, সাংবাদিক জসীম পারভেজ প্রমূখ।

উপক‚লীয় কলাপাড়ার অর্থনৈতিক উন্নয়ন টিকসই করার জন্য দক্ষ জনশক্তি গড়ার এই প্রকল্পটি আরো বিস্তৃতি করণ এবং মেয়াদ বৃদ্ধির দাবি করেন সমাজের বিভিন্ন স্তরের সুশীল সমাজ প্রতিনিধিরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD