শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা প্রদান।

ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা প্রদান।

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ঘূর্ণিঝড় ইয়াসে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধের উপরে আশ্রয় নেয়া একশত পরিবারের মাঝে জরুরি খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহষ্পতিবার বিকাল চারটায় বে-সরকারী উন্নয়ন সংস্থা কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) লালুয়া শাখার উদ্যোগে লালুয়া ইউপির মহল্লাপাড়া গ্রামে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাসের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডা. হাবীবুর রহমান, কোডেক’র পটুয়াখালী সিনিয়র জোনাল ব্যবস্থাপক মোস্তাহিদুর রহমান নাঈম ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা প্রমুখ।

বক্তারা লালুয়া ইউনিয়নের বিধ্বস্ত দীর্ঘ আট কিলোমিটার বেড়িবাঁধ দ্রুত নির্মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান। একই সাথে প্লাবিত এলাকার বিপর্যস্ত মানুষের সূপেয় পানি সঙ্কট নিরসনে পাশে দাঁড়াতে সরকারের পাশাপাশি সকলের প্রতি আহবান জানান।

এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD