বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ঢাবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীতে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

ঢাবিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে রাজধানীতে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

Sharing is caring!

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি চত্বরে ছাত্রদলের উদ্যোগে দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে ছাত্রলীগের হামলার প্রতিবাদে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচী অনুযায়ী রাজধানীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা কলেজ ছাত্রদল। আজ সকাল ১০টায় রাজধানীর মিরপুর রোডের গণস্বাস্থ্য নগর হাসপাতালের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে সায়েন্স ল্যাব মোড়ে এসে শেষ হয় এবং মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি ও ঢাকা কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সজীব, ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক দেওয়ান মামুন, হাসিবুল হাসান সজীব, শাহীনুর রহমান শাহীন, হাবিবুর রহমান হাবিব, আতিকুর রহমান রাসেল, হায়াত মাহমুদ জুয়েল, দেলোয়ার হোসেন রাসেল, মৃধা জুলহাস, সাজ্জাদ হোসাইন চৌধুরী, মেসকাত হোসেন তনয়, পিয়াল হাসান, সজীব বিশ্বাস, শাহাবুদ্দীন ইমন, শামীম হোসেন, মাহফুজ রহমান, আবু রাসেল ভূইয়া সহ প্রায় অর্ধ শতাধিক নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD