মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
পটুয়াখালীর কলাপাড়ায় উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

পটুয়াখালীর কলাপাড়ায় উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী যুব সংগঠনের সদস্য এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের অংশগ্রহনে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

পরিকল্পনা অধিদপ্তরের সহযোগীতায় ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের হল রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় পটুয়াখালী পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ডা. মো.জসিম উদ্দিন মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাকিবুল আহসান। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলিয়াছ খান রানা’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার, প্রোগ্রাম ম্যানেজার আইইএম ইউনিট পরিবার পরিকল্পনা অধিদপ্তর ঢাকা মো. আ. লতিফ মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান শফিকুল আলম বাবুল, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা পারভীন সীমা।

এ সময় উপজেলার সকল ইউপি চেয়ারম্যান, বিভিন্ন পেশাজীবী যুব সংগঠনের নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্তিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD