মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অসহায়দের খাদ্য সামগ্রী বিতরণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে অসহায়দের খাদ্য সামগ্রী বিতরণ

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপি’র প্রতিষ্টাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে কলাপাড়া শ্রমিক দলের উদ্যোগে পৌর শহরে শতাধিক অসহায় শ্রমজীবিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার খাদ্য সহায়তা প্রদান করেন কলাপাড়া পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. শোয়েবুর রহমান শোয়েব। উপজেলা বিএনপি সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন’র পরমর্শক্রমে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে বলে শ্রমিকদল নেতৃবৃন্দ জানিয়েছেন। এসময় উপস্হিত ছিলেন শ্রমিক নেতা মোস্তফা কামাল, মো. সোহাগ, গাজী শামিম, মো. রিপন, মো. কাওসার হোসেন, মো. হিমন প্রমুখ। অটোরিকশা চালক জাহাঙ্গীর এবং আবদুর রহিম বলেন, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে তার জন্য দোয়া করি। তিনি একজন ভালো মানুষ এবং সফল নেতা ছিলেন। আজ আমাদের খাবার দেয়া হয়েছে এই দিনে তার কথা মনে পড়ে গেল।

সাবেক পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মো.সোয়েবুর রহমান জানান, আমি দলের একজন সাধারণ কর্মী। আমার সে রকম সাধ্য না থাকলেও চেষ্টা করি এই সকল অসহায় মানুষের জন্য কিছু করতে। তিনি আরও জানান, খাবার প্যাকেটে কেক, ফ্রুটিকা জুস, খাবার স্যালাইন সহ অন্যান্য সামগ্রী রয়েছে। উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মো.ফারুক জানান, স্বাধীনতার ঘোষক, সফল রাষ্ট্রনায়ক, শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে শ্রমিক দলের এই কার্যক্রম প্রশংসার দাবি রাখে। তিনি আরও জানান, দলের বিত্তবান নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে দাড়ানো উচিত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD