সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে বিশ্ব দুগ্ধ দিবস ২০২১ উদযাপন উপলক্ষে ‌দুধ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

বরিশালে বিশ্ব দুগ্ধ দিবস ২০২১ উদযাপন উপলক্ষে ‌দুধ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত।

Sharing is caring!

প্রতিদিন ১ গ্লাস দুধ পান করুন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন এই স্লোগান নিয়ে আজ ১ জুন মঙ্গলবার সকাল ১১ টায় বরিশাল জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ কার্যালয় বরিশাল আয়োজনে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এর সহযোগিতায় জেলা প্রশাসকের কার্যালের সম্মেলন কক্ষে বিশ্ব দুগ্ধ দিবস ২০২১ উদযাপন উপলক্ষ্যে দুধ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আলােচনা সভায় জুম ভিডিও কনফারেন্স সংযুক্ত থেকে প্রধান অতিথি ছিলেন মাননীয় প্রতিমন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয় জাহিদ ফারুক এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয় বরিশাল বিভাগ দীপক রঞ্জন রায়, সিভিল সার্জন বরিশাল ডাঃ মনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগ বরিশাল জেলা শাখা তালুকদার মোঃ ইউনুস, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বরিশাল ডাঃ নুরুল আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরিশাল আব্দুল লতিফ মজুমদার, প্রবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাসসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শুরুতে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে সাধারণ মানুষের মাঝে প্যাকেট খাবার দুধ ও দিবসের টিশার্ট বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। পরে অনুষ্ঠানে অতিথিরা দুদ্ধ দিবসের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD