মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
ঘর বাড়ি না থাকায় মানবেতর জীবনযাপন করছেন অসহায় মাহিনুর বেগম

ঘর বাড়ি না থাকায় মানবেতর জীবনযাপন করছেন অসহায় মাহিনুর বেগম

Sharing is caring!

মো.নাসির উদ্দিন, বরিশালঃ নেই কোন ঘর-বাড়ি, নেই কোন খাবারের ব্যবস্তা, অসহায়ত্বের মধ্যে দিনের পর দিন পার করছেন পটুয়াখালী গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের চর হরিদেবপুর গ্রামের মৃত্যু ধলাই রাঢ়ির মেয়ে স্বামী পরিত্যক্তা অসহায় মাহিনুর বেগম। খোঁজ নিয়ে জানা যায়, অনুমান ২০ বছর আগে একই গ্রামের মৃত্যু ইউসুফ আলী মুন্সীর ছেলে ইসমাইল মুন্সির সাথে বিবাহ হয় মাহিনুর বেগমের। ইসমাইল মুন্সির ওরশে ও মাহিনুর বেগমের গর্ভে পর্যায়ক্রমে এক ছেলে ও দুইটি মেয়ে সন্তানের জন্ম হয়।

মাহিনুর বেগম ইসমাইল মুন্সির দ্বিতীয় স্ত্রী। ইসমাইল মুন্সির প্রথম স্ত্রীর সাথে মাহিনুর বেগমের বনিবনাত না হওয়ায় অনুমান গত ৫ বছর আগে স্বামী ইসমাইল মুন্সির সাথে তালাক হয়ে যায় মাহিনুর বেগমের। মাহিনুর বেগমের ছেলে আশিক (১৯) শশুর বাড়িতে থাকে। বড় মেয়ে আকলিমাকে বিবাহ দিয়েছেন। বর্তমানে অসহায় মাহিনুর বেগম তার বৃদ্ধ মা ও মেয়ে শাহিনুর (১৩) কে নিয়ে অন্যের বাড়িতে থেকে বাসা বাড়িতে কাজ করে মানবেতর জীবনযাপন করছেন। অসহায় মাহিনুর বেগমের বিষয় এলাকার সচেতন মহলের দাবি যেন মাহিনুর বেগমকে বাংলাদেশ সরকারের আশ্রয়ন প্রকল্পের একটি ঘর দেওয়া হয়।

মাহিনুর বেগমের বৃদ্ধ মা বলেন, আমরা মেয়ে মানুষের বাসায় কাজ করে সংসার চালায়, সরকার যেন আমর মাইায়াডারে একটা ঘর দেয়। এবিষয়ে গোলখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.নাসির উদ্দিন হাওলাদার বলেন, মাহিনুর আসলেই অসহায়, আমি সংসিলিষ্ট কর্তৃপক্ষের কাছে বলবো, যাহাতে মাহিনুরের বিষয়টি বিবেচনা করা হয়। এবিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আশিশ কুমার বলেন, মাহিনুর বেগমের বিষয় খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD