শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে
বরিশালে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

বরিশালে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ

Sharing is caring!

ক্রাইমসিন ২৪: বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেনের পদত্যাগ দাবীতে বরিশালে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা।

সোমবার ( ০৭ জানুয়ারী) সকাল থেকে বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল নথুল্লাবাদে তারা দফায় দফায় বিক্ষোভ মিছিল করে আফতাব হোসেনের পদত্যাগ দাবী করেন।

শ্রমিকরা জানান, গত বুধবার ২ জানুয়ারী নথুল্লাবাদ বাস শ্রমিক ইউনিয়নের সদস্য ও প্রভাতী বাসের চালক আলমগীর হোসেন এবং একই বাসের হেলপারকে মারধর করে জেলা বাস মালিক গ্রুপের সভাপতি মো. আফতাব হোসেন। ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে অভ্যন্তরীন ৮ রুটে প্রায় সোয়া এক ঘন্টা বাস চলাচল বন্ধ রাথে শ্রমিকরা। বৃহস্পতিবার শ্রমিকরা মালিক সমিতির সভাপতি মো. আফতাব হোসেনকে অবাঞ্চিত ঘোষনা করেন।  তবে শ্রমিকদের আন্দোলনের পাশাপাশি বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে আজ সোমবার সকালে বরিশাল নগরের নথুল্লাবাদ এলাকার কেন্দ্রীয় বাসটার্মিনালে মালিক সমিতির কার্যালয়ে বিষয়টি নিয়ে জরুরী সভা করেন বাস মালিক সমিতির সদস্যরা।

সভা শেষে তারা সাংবাদিকদের জানান,  আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি তবে আমরা কোন সিধান্ত নিতে পারবোনা। আমাদের সংগঠনের উপদেষ্টা আবুল হাসানাত আব্দুল্লাহ’র কাছে বিষয়টি জানাবো।  তিনি যে সিধান্ত নেবেন সে অনুসারে আমরা কাজ করবো।  তারা বলেন, মারধর ও লাঞ্চিত হওয়া নিয়ে শ্রমিকরা বিক্ষোভ করছে, তবে তাদের আল্টিমেটাম দেয়ার মতো কোন বিষয় এখনো সৃষ্টি হয়নি।

এব্যপারে নথুল্লাবাদস্থ বরিশাল জেলা সড়ক পরিবহন, বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক ফরিদ হোসেন বলেন, আমরা শ্রমিকদের সাথে একমত। শ্রমিকরা তাদের আন্দোলন চালিয়ে যাবে।  এতে শ্রমিক ইউনিয়নের সমর্থন রয়েছে। 

এদিকে সুত্রে জানাগেছে ১৯৯১ সাল থেকে দীর্ঘ ২৭ বছর যাবৎ আফতাব বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে সভাপতি’র দায়িত্ব পালন করে আসছেন মোঃ আফতাব হোসেন । 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD