মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
র‌্যাব-৮ এর অভিযানে জেএমবি’র ২ সদস্য আটক

র‌্যাব-৮ এর অভিযানে জেএমবি’র ২ সদস্য আটক

Sharing is caring!

ক্রাইমসিন ২৪: র‌্যাব-৮ এর অভিযানে বরিশালের বরগুনা জেলার সদর থানাধীন এলাকা থেকে জেএমবির ২ সদস্যকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলো বরগুনার সদর থানাধীন পূর্ব গর্জন বুনিয়া এলাকার মৃত আলহাজ্ব আব্দুল মজিদ মুসল্লী আলহাজ্ব আব্দুল আওয়াল সিরাজ(৫৪) ও একই থানাধীন আমড়াঝুড়ি এলাকার মৃত হাবিবুল্লাহ শিকদারের ছেলে আলী হোসেন ওরফে মাইনুদ্দীন(৪৫)।

সোমবার (৭ জানুয়ারী) দুপরে র‌্যাবের প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৬ জানুয়ারী) বরগুনা সদর থানাধীন বটতলা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জেএমবির সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।  এছাড়াও প্রথম ২০১২ সাল থেকে জসিম উদ্দিন রহমানীর মাধ্যমে জঙ্গি কার্যক্রমে উদ্ধুদ্ধ হয়।

পরবর্তীতে  নাজমুল ওরফে উকিল, আতিকুর রহমান ওরফে বাবু , মানিক ইসলাম ওরফে বেপারী, আব্দুল্লাহ আল মিরাজ, আবুল কালাম ওরফে মহুরী ও আলামিনের মাধ্যমে জেএমবি কার্যক্রমে আরো সক্রিয় এবং জিহাদে অংশ নেওয়ার জন্য প্রস্তুত হয়।

বিভিন্ন গোয়েন্দা তথ্য এবং আটককৃতদের কাছ থেকে র‌্যাব আরো জানতে পারে যে, আটককৃতদ্বয় তাদের নিজ পেশার পাশাপাশি উগ্রপন্থী বিভিন্ন সদস্যের সাথে বিভিন্ন স্থানে গোপন বৈঠকে মিলিত হয় এবং জেএমবির প্রশিক্ষণ ও কার্যক্রম সম্পর্কে অবগত হয়। গোয়েন্দা তথ্য অনুযায়ী তারা জেএমবির সক্রিয় সদস্য। তারা চাঁদা প্রদানের মাধ্যমে দল তৈরীর কাজ করে। তারা জেএমবির কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন জেলায় সাথী সংগ্রহের কাজে অংশ নেয়। তারা দীর্ঘ দিন যাবৎ দেশের বিভিন্ন এলাকায় জেএমবি সংগঠনের প্রচারনার কাজ চালিয়ে আসছে বলে র‌্যাব জানায়।

এদিকে আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।  পাশাপাশি তাদের অন্যান্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব-৮ তৎপর রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানান হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD