শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নলছিটি সুগন্ধা নদী ভাঙ্গনের মুখে প্রাচীনতম খোঁজাখালি জামে মসজিদ

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নলছিটি সুগন্ধা নদী ভাঙ্গনের মুখে প্রাচীনতম খোঁজাখালি জামে মসজিদ

Sharing is caring!

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নলছিটিতে গত ২৫ও ২৬ মে দুদিন নদীর পানি বেড়ে যায়। বন্যায় নলছিটি উপজেলার বিভিন্ন স্থান দিয়ে লোকালয়ে পানি ঢুকে পড়ে। এতে মানুষ ভোগান্তিতে পরে। ঝালকাঠি জেলায় সুগন্ধা, বিষখালী নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪ থেকে ৫ ফুট বেড়ে যাওয়ায় এ জলোচ্ছ্বাস ঘটে ।

নলছিটি উপজেলার সুগন্ধা নদী–তীরবর্তী ষাটপাকিয়া ও লঞ্চঘাট মল্লিকপুর ও খোঁজাখালিতেও পানি ঢুকে পরে। ঘূর্ণিঝড় সিডর, আইলা ও আম্পানে ব্যাপক নদী ভাঙ্গন দেখা দেয় নলিছিটিতে। তারই ধারাবাহীকতায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানি বেড়ে সুগন্ধা নদীতে ভাঙন দেখা দিয়েছে। এতে করে উপজেলার খোঁজাখালির প্রাচীনতম জামে মসজিদটি সুগন্ধা নদীর গর্ভে জেতে চলেছে ।

মসজিদের এক মুসুল্লি ইসমাইল বলেন আমার দাদা দাদি সহ আরো অনেকের কবর স্হান রয়েছে এই মসজিদের পাশে । গত কয়েক বছর বিভিন্ন বন্যায় বেড়িবাঁধ ভেঙ্গে মসজিদের কাছে চলে আসায় মসজিদও কবর স্হান এখন খুব সংকটাপন্ন অবস্থায় রয়েছে যে কোন সময় ভেঙ্গে মসজিদটি অস্তিত্ব শুন্য হয়ে যেতে পারে। তাই খুব জরুরি ভিত্তিতে সরকারকে এব্যাপারে পদক্ষেপ নিতে হবে। খোঁজাখালি গ্রামটির মধ্যে শুধু মাত্র এই মসজিদটিই টিকে আছে এপর্যন্ত। এছাড়া গ্রামটির বাকি সব অংশ নদীতে বিলিন হয়ে গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD