বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে পালিত হচ্ছে আন্তর্জাতিক শান্তিরক্ষা দিবস

বরিশালে পালিত হচ্ছে আন্তর্জাতিক শান্তিরক্ষা দিবস

Sharing is caring!

যথাযোগ্য মর্যাদায় বরিশালে পালিত হয়েছে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। দিবসটি উপলক্ষে আজ শনিবার (২৯ মে) বেলা ১১টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে নগরীর সার্কিট হাউজের সামনে থেকে একটি র্যালি বের হয়।

এর আগে বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান (বিপিএম-বার) বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অংশগ্রহণকারী বিশ্বের সব দেশের শান্তিরক্ষীদের অসামান্য অবদানকে এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে বাংলাদেশ।

্যালিতে অংশগ্রহণ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মো. এনামুল হক, অতিরিক্ত ডিআইজি (বরিশাল রেঞ্জ) একেএম এহসান উল্লাহ, উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল হোসেন, উপপুলিশ কমিশনার (সাপ্লাই এন্ড লজিস্টিকস) মো. জুলফিকার আলি হায়দার, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মোকতার হোসেন পিপিএম সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জাকির হোসেন মজুমদার পিপিএম, উপ-পুলিশ কমিশনার (নগর বিশেষ শাখা) এসএম তানভীর আরাফাত বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) খাঁন মোহাম্মদ আবু নাসের,অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. ফজলুল করীম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অপারেশন এন্ড প্রসিকিউশন) মো. আকরামুল হাসান সহ অন্যান্য শীর্ষ কর্মকর্তাবৃন্দ। আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার (ট্যুরিস্ট) মোঃ রেজাউল করিম, পুলিশ সুপার (নৌ পুলিশ) মো. কফিল উদ্দিন, চিফ ইউনিসেফ জনাব এ এইচ তৌফিক আহমেদ, নির্বাহি পরিচালক (আভাস) রহিমা সুলতানা কাজল, ডিডি (এলজি) উপ-সচিব মো. শহিদুল ইসলাম সহ বরিশাল বিভাগের সর্বস্তরের সামরিক ও বেসামরিক কর্মকর্তা ও সদস্যবৃন্দ সহ এনজিও প্রতিনিধিগণ।

পরে বেলা সাড়ে ১১টায় বরিশাল পুলিশ লাইন্সের ড্রিলসেডে এক আলোচনা সভা ও শান্তিরক্ষায় বাংলাদেশের কার্যক্রমের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। আলোচনা সভায় সঞ্চালনা করেন অতিরিক্ত উপপুলিশ কমিশনার (বিএমপি) মো. রাসেল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD