সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে ওয়াপদা টর্চার সেল- দুঃসহ স্মৃতি বয়ে বেড়ান স্বজনেরা

বরিশালে ওয়াপদা টর্চার সেল- দুঃসহ স্মৃতি বয়ে বেড়ান স্বজনেরা

Sharing is caring!

১৯৭১ সালের জুলাই মাসে বরিশাল নগরীর ওয়াপদা আর্মি ক্যাম্পে আমাদের নিয়ে আসা হয়। এর আগে গৌরনদী ক্যাম্পে ভীষণ টর্চার করা হয়। আমার পায়ের পাতা চিড়ে দেওয়া হয়েছিল। কী কারণে বরিশালের ওয়াপদায় আনা হয়েছিল তা জানি না। আমার সাথে আমার বন্ধু আনোয়ারকেও নিয়ে আসা হয়,’ বলছিলেন সেসময় ব্রজমোহন কলেজের শিক্ষার্থী এমএজি কবীর ভুলু। বাংকারে ঢুকে আমরা আতকে উঠি।

বাংকারের মধ্যে আমরা কয়েকজন নারীর মৃতদেহ পাই। কয়েকজন অবশ্য তখনও জীবিত ছিল, তবে কারো শরীরে এক টুকরো কাপড়ও ছিলনা। আমরা তাদের উদ্ধার করে বিভিন্ন স্থানে পাঠিয়ে দেই। পুরো এলাকার সর্বত্র ধ্বংসযজ্ঞের চিহৃ ছড়িয়ে ছিল’। বরিশাল শত্রুমুক্ত হওয়ার বরিশাল তথা দক্ষিণাঞলের সবচেয়ে বড় গণহত্যা ও নির্যাতন কেন্দ্র ওয়াপদা কলোনীর চিত্র এভাবেই বর্ণনা করেছেন বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মাহফুজ আলম বেগ। তিনিই প্রথম বাংকারে ঢুকেছিলেন।ওয়াপদা কলোনীতে টানা ১৯ দিন পাকিস্তানী হানাদারদের টর্চার সেলে (নির্যাতন কেন্দ্র) বন্দী ছিলেন বরিশালের মুক্তিযোদ্ধা এএমজি কবীর ভুলু।

সেখানে পাকিস্তানি বাহিনির গণহত্যা ও ভয়াবহ নির্যাতনের কথা বলতে গিয়ে তিনি এখনও ডুকরে কেঁদে ওঠেন। তিনি বলেন, ওয়াপদা কলোনীর একাধিক টর্চার সেলে বাঙ্গালী নারী-পুরুষদের ধরে নিয়ে সীমাহিন নির্যাতনের পর সাগরদী খালের একটি সেতুতে নিয়ে গুলি করে হত্যা করা হতো। অগনিত গণহত্যার নিরব স্বাক্ষী এই ওয়াপদা ক্যাম্প। এএমজি কবীর ভুলু বলেন, গণহত্যার স্মারকগুলো সংরক্ষন করায় আগামী প্রজন্ম পাকিস্তানি হানাদার বাহিনির বর্বরতার ইতিহাস জানতে পারবে। গত ৮ ডিসেম্বর বরিশাল শত্রুমুক্ত হওয়ার দিনে (বরিশাল মুক্ত দিবসে) টর্চার সেল ও বধ্যভূুমি সংরক্ষন প্রকল্পের উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD