সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
এইচএসসিতে বরিশালে বৃত্তি পাচ্ছে ৬১৫ শিক্ষার্থী

এইচএসসিতে বরিশালে বৃত্তি পাচ্ছে ৬১৫ শিক্ষার্থী

Sharing is caring!

ক্রাইমসিন ২৪: বরিশাল বোর্ড থেকে ২০১৮ সালের পরীক্ষায় সাফল্য অর্জন করা বিভাগের ৬১৫ জন শিক্ষার্থীকে দুই ক্যাটাগরিতে উপবৃত্তি দিচ্ছে সরকার।  

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক প্রকাশিত তালিকা অনুযায়ী বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মোট ২৮ জন শিক্ষার্থী মেধাবৃত্তি ও ৫৮৭ জন শিক্ষার্থী সাধারণ বৃত্তি পাচ্ছে।

সরকারি নিয়ম ও নীতিমালা অনুযায়ী বৃত্তির তালিকা প্রণয়ন করা হয়েছে বলে জানিয়েছেন বরিশাল বোর্ডের সচিব প্রফেসর বিপ্লব কুমার ভট্টাচার্য্য।

তিনি জানান, গত ১ জানুয়ারী বৃত্তিপ্রাপ্তদের তালকা চূড়ান্ত করেছে শিক্ষা মন্ত্রনালয়। তালিকা অনুযায়ী বিভাগের ১৩টি সরকারি ও বেসরকারি কলেজ থেকে ২৮ জন মেধাবৃত্তির জন্য চূড়ান্ত হয়েছে।  যার মধ্যে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ থেকে সর্বোচ্চ ৮ জন শিক্ষার্থী মেধাবৃত্তি পাচ্ছেন।

অপরদিকে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ আরো ৫৮৭ জনকে সাধারণ বৃত্তি প্রদান করা হচ্ছে। যার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে সাধারণ বৃত্তি পাচ্ছে ২৯৪ জন।  এর মধ্যে ছাত্র ১৪৭ ও ছাত্রী ১৪৭ জন।  মানবিক বিভাগ থেকে বৃত্তি পাচ্ছেন ১৪৬ জন।  যার মধ্যে ছাত্র ৭৩ এবং ছাত্রী ৭৩ জন। এছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ১৩৭ জন বৃত্তি পাচ্ছেন।  যার মধ্যে ছাত্র ৭৩ জন এবং ছাত্রী ৭৪ জন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD