শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
দক্ষিণাঞ্চলে যুগ চলে যায় টেকসই বাঁধের আশায়

দক্ষিণাঞ্চলে যুগ চলে যায় টেকসই বাঁধের আশায়

Sharing is caring!

দেশের দক্ষিণাঞ্চলের বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো এখন আর ওই অঞ্চলের মানুষের জানমালের সুরক্ষা দিতে পারছে না। ষাটের দশকে নির্মিত এসব বাঁধের অধিকাংশই ক্ষয়ে গিয়ে ও উচ্চতা কমে এখন জরাজীর্ণ। তার ওপর ঘূর্ণিঝড় সিডর, আইলা, মহাসেন ও আম্পানের আঘাতে ক্ষতবিক্ষত এসব বাঁধ।

কোনো কোনো এলাকার সাময়িক মেরামত করা হলেও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বাঁধ উঁচু ও চওড়া করার কাজ সেভাবে হয়নি। সরকারের উদ্যোগ, পরিকল্পনার ঘাটতিকে আরও প্রকট করে তুলছে জলবায়ুর পরিবর্তন। পলি জমে নদ-নদীর তলদেশ স্ফীত হয়েছে, বেড়েছে জোয়ারের পানির উচ্চতা। ফলে স্বাভাবিক সময়েই জীর্ণ, ভাঙাচোরা বাঁধ উপচে অনেক লোকালয়ে পানি ঢুকে পড়ছে। আর ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে গতকাল মঙ্গলবার উপকূলে পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বেড়ে গেছে। ফলে পিরোজপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাটের বিস্তীর্ণ এলাকায় বাঁধ উপচে জোয়ারের পানি লোকালয় সয়লাব করেছে। ২০০৭ সালে সিডরের পর এসব জেলার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বলেছিল, ক্ষতিগ্রস্ত বাঁধ পুনর্নির্মাণের জন্য অর্থসহায়তা চেয়ে মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। সর্বশেষ গত বছর আম্পানের পরও পাউবো একই কথা বলেছিল।

এবার ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব শুরুর পরও পাউবো বলল, দক্ষিণাঞ্চলের এসব বাঁধ উঁচু করে সংস্কার ও ব্লক দিয়ে পাড় বাঁধাই করার কোনো বিকল্প নেই। পাউবোর কথা এক থাকলেও মাঝখানে সময় চলে গেছে ১৪ বছর। প্রতি বর্ষায় আতঙ্ক নিয়েই এই দীর্ঘ সময় পার করেছে মানুষ। পাউবোর বরিশাল আঞ্চলিক প্রধান প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, বরিশাল বিভাগের ৩ হাজার ২০০ কিলোমিটার বাঁধের মধ্যে মাত্র ৫৯ কিলোমিটার বাঁধ টেকসই উন্নয়ন হয়েছে। বাকি বাঁধ সেই ষাটের দশকেরই রয়ে গেছে। এই বিপুল পরিমাণ বাঁধ বছর বছর জোড়াতালি দিয়ে রক্ষার চেষ্টা করছে পাউবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD