শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
ভোলার মনপুরা টু চরফ্যাশন নৌরুটে অনিয়ম অতিরিক্ত ভাড়া আদায়

ভোলার মনপুরা টু চরফ্যাশন নৌরুটে অনিয়ম অতিরিক্ত ভাড়া আদায়

Sharing is caring!

শহীদ ফরাজী,মনপুরা প্রতিনিধি : ভোলা জেলার মনপুরা টু চরফ্যাশন উপজেলার নৌরুটে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছেন লঞ্চ মালিকরা।

ভ্রাম্যমান আদালত কর্তৃক জরিমানা আদায়ের পরও আইনের তোয়াক্কা না করে প্রতিদিনই আদায় করছে অতিরিক্ত ভাড়া। এতে প্রতিনিয়ত ভোগান্তির স্বীকার হচ্ছেন সাধারন যাত্রীরা। অতিরিক্ত ভাড়া দিতে অস্বীকৃতি জানালে হেনস্তার স্বীকার হতে হচ্ছে যাত্রীদের। লঞ্চ কর্তৃপক্ষের এমন আচরনে সাধারন যাত্রী ও সচেতন মহলের মনে প্রশ্ন হচ্ছে-‘লঞ্চ মালিকদের এত ক্ষমতার উৎস কোথায়? জানা যায়(গত ১৯ মে বুধবার) মনপুরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শামীম মিঞা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাত্রা অতিরিক্ত ভারা আদায়ের কারনে মনপুরা টু চরফ্যাশনে নৌ রুটের লঞ্চ কর্তৃপক্ষকে নগদ ৩০,০০০ টাকা জরিমানা করেন এবং অতিরক্ত টোল আদায় করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করে মাথাপিছু ভারা নির্ধারণ করে দেন ৮০ টাকা।

কিন্তু একদিন না যেতেই আবারো ১২০ টাকা করে ভারা আদায় করে সাধারণ যাত্রীদের কাছ থেকে। এমনকি অনেক যাত্রীরা ১২০ টাকা ভারা দিতে অস্বীকৃতি জানালে তাদের সাথে খারাপ আচরণ এবং বিভিন্ন প্রকার হুমকি দিয়ে যাত্রীদের হয়রানি করার উদ্দেশ্যে মাঝপথ থেকে নৌ রুটের মালীক কর্তৃপক্ষ লঞ্চ ঘুরিয়ে পুনরায় বেতুয়া ঘাটে নিয়ে আসেন।

ভুক্তভোগী সাধারণ যাত্রীরা জানান, বেতুয়া লঞ্চ ঘাট থেকে মনপুরা জনতা বাজার লঞ্চ ঘাট পর্যন্ত মাত্র ৪৫ মিনিটের পথ, যেখানে লকডাউনের আগেও ৮০ টাকা ভাড়া ছিল লকডাউনের সুযোগ নিয়ে গরিবের চামড়া দিয়ে জুতা সেলাই করার জন্য সরকারি স্বাস্থ্যবিধির কোন তোয়াক্কা না করেই মন মত আরো ৪০ টাকা ভাড়া বৃদ্ধি করে সাধারণ যাত্রীদের কাছ থেকে এখন ১২০ টাকা নিচ্ছে।

সাধারণ জনগণ ভোলা জেলা প্রশাসক মহোদয় এবং মনপুরা ও চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার মহোদয়দের সু দৃষ্টি আকর্ষণ করে বলেন, রক্তচোষা লঞ্চ মালিক কর্তৃপক্ষের শোষণের হাত থেকে চরফ্যাশন ও মনপুরা উপজেলার মানুষ যেন অচিরেই মুক্তি পেতে পারে তার পদক্ষেপ নেয়ার বিনীত অনুরোধ করছেন ভুক্তভোগী সাধারণ যাত্রীরা। এ বিষয় লঞ্চ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে মুঠোফোন বন্ধ থাকায় তাদের সাথে যোগাযোগ করা যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD