শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
ভাইয়া আমায় বাচাও-ওরা আমাকে মেরে কি যেন মুখে ঢেলে দিয়েছে

ভাইয়া আমায় বাচাও-ওরা আমাকে মেরে কি যেন মুখে ঢেলে দিয়েছে

Sharing is caring!

ভাইয়া আমায় বাচাও, ওরা আমাকে মেরে কি যেন আমার মুখে ঢেলে দিয়েছে। মৃত্যুর আগে মেজ ভাই নাঈমুর রহমানের কাছে এমনটাই আর্তনাদ জানিয়েছিলেন নিহত কলেজছাত্রী ফারজানা।

নিহত ফারজানা বরিশালের গৌরনদী উপজেলার নলচিরা ইউনিয়নের খানাবাড়ি গ্রামের আদম আলী বেপারীর কন্যা। নিহত ফারজানার স্বজনরা জানান, গত দুই বছর পূর্বে একই উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পশ্চিম বেজহার গ্রামের মোস্তফা শিকদারের ছেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ফারজানার। পরবর্তীতে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে ফারজানার সাথে শারিরিক সম্পর্কে লিপ্ত হয় প্রেমিক রাব্বি। তাই গত কয়েকমাস পূর্বে প্রেমিক রাব্বির বাড়িতে বিয়ের দাবীতে অবস্থান করে ফারজানা।

সে সময় স্থানীয় চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর মধ্যস্থতায় তাদের (ফারজানা-রাব্বির) সামাজিকভাবে বিয়ে দেয়ার কথাবার্তা পাকা করেন দুই পরিবার। নিহত ফারজানার মা জানান, বুধবার (১৯ মে) সকালে রাব্বির ফোন পেয়ে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায় ফারজানা। দুপুরে রাব্বির পিতার মাধ্যমে তারা (ফারজানার স্বজনরা) জানতে পারেন রাব্বির পশ্চিম বেজহার গ্রামের বাড়িতে গিয়েছে ফারজানা। নিহত ফারজানার মামা মোঃ কালাম খান জানান, উভয় পক্ষের কথাবার্তার পরে ছেলে ও মেয়ে দুজনই একে অপরের বাসায় যাওয়া আসা করতো।

সেই সুবাধে গত বুধবার ফারজানা ওই বাড়িতে গেলে খুব মারধর করে রাব্বির পরিবার। মারার এক পর্যায়ে ফারজানার অবস্থার অবনতি দেখলে তার মুখে বিষ ঢেলে দেয় রাব্বির পরিবারের লোকজন। নিহত ফারজানার মামা মোঃ কালাম খান আরও জানান, রাব্বির পরিবারের সদস্যরা তাকে (ফারজানাকে) গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করেন এবং রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হলে রাত তিনটার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার (ফারজানা) মৃত্যু হয়।

মৃত্যুর পর ফারজানার ঘাড় মটকানো ছিল। তাছাড়া ফারজানার মুখের চোয়াল দুটিতেও আঘাতের চিহ্ন দেখা গেছে বলে জানান তার মামা কালাম খান। নিহতের স্বজনের রাসেল জানান, পশ্চিম বেজহার গ্রামের মোস্তফা সিকদারের পুত্র রাব্বি সিকদারের সাথে দীর্ঘদিন থেকে ও ডিগ্রি প্রথমবর্ষের ছাত্রী ফারজানা আক্তারের প্রেমের সম্পর্ক চলে আসছিলো। গত কয়েকমাস পূর্বে প্রেমিক রাব্বির বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান করে ফারজানা। সে সময় প্রেমিক রাব্বির পরিবারের সদস্যরা তাদের (ফারজানা ও রাব্বি) সামাজিকভাবে বিয়ে দেয়ার আশ্বাস দিয়ে ফারজানাকে বাড়িতে পাঠিয়ে দেয়।

পরবর্তীতে রাব্বিকে বিয়ে করানোর জন্য তার পরিবারের সদস্যরা অন্যত্র পাত্রী দেখা শুরু করে। এ খবর পেয়ে বুধবার বিকেলে প্রেমিক রাব্বির বাড়িতে যায় ফারজানা। এসময় রাব্বির পরিবারের সদস্যরা গালিগালাজ করে এক পর্যায়ে ফারজানাকে পরিকল্পিত ভাবে মুখে বিষ ঢেলে দেয় দিয়ে হত্যা করে বলে অভিযোগ করে ফারজানার পরিবার।

ঘটনার পরে রাব্বির বাড়িতে কাউকে পাওয়া যায় নি, এবং মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর ফোনে একাধিকবার কল করলেও কোন সাড়া পাওয়া যায় নি।গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। তবে এ বিষয়ে এখনো কোন মামলা হয়নি মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD