শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মহিপুরে অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই

মহিপুরে অগ্নিকান্ডে বসতবাড়ি পুড়ে ছাই

Sharing is caring!

পটুয়াখালীর মহিপুরে  আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ইউসুফপুর গ্রামের শ্রমিক  মনির মিয়ার  বসতঘর। এতে প্রায় কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থের পরিবার।বৃহস্পতিবার রাত ৮ টার দিকে গ্যাস সিলিন্ডার বাষ্ট হয়ে  এ ঘটনা ঘটে বলে জানা গেছে।

এলাকাবাসী ছগির জানান, হঠাৎ মনির মিয়ার  দো’চালা টিনের ঘরটিতে আগুন জ্বলতে দেখা যায়। পাশের বাড়ি থেকে বালতি ভরে পানি এনে আশপাশের লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে থাকেন   কিন্তু ততক্ষণে  পুরো ঘর পুড়ে ছাই হয়ে  যায়।
গ্যাস সিলিন্ডার থেকে থেকে অগ্নিকান্ডের সূত্রপাত বলে জানান স্থানীয়রা। এ ঘটনায় বকফুল (৬৫) নামের একজন বৃদ্ধ দগ্ধ হয়েছেন।

ঘরের মালিক মনির  মিয়া বলেন,আমি শ্রমিকের কাজ করে ঘড়টি নির্মাণ করেছি। আমার স্ত্রী সন্তান সম্ভবা তাই একটি গ্যাস সিলিন্ডার আনছিলাম তার কষ্ট লাঘবের   জন্য। কিন্তু  আগুনে আমার ঘরটির সঙ্গে আমার আর কিছুই রইলোনা সব ছাই হয়ে গেছে। ঘর নির্মাণ করা আমার জন্য দুঃস্বপ্ন।

ঘটনাস্থল পরিদর্শন করে মহিপুরের মৎস্য ব্যবসায়ী মজনু গাজী শ্রমিক মনির কে নগদ ৫ হাজার টাকা প্রদান করেন।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো.শহীদুল হক বলেন, আমি ঘটনার কথা শুনেছি আমাদের পক্ষ থেকে তার ক্ষতি কাটিয়ে ওঠার জন্য যতটা সম্ভব সহযোগিতা করবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD