শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশালে মেহেন্দিগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষ নিহত ২

বরিশালে মেহেন্দিগঞ্জে দু’গ্রুপের সংঘর্ষ নিহত ২

Sharing is caring!

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউনিয়নের সলদি গ্রামে দিনদুপুরে বিয়ে বাড়িতে হামলা করে দুইজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সলদি গ্রামের স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আ: রব ঢালীর বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। সংলগ্ন হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কালাম বেপারীর ভাইদের নেতৃত্বে হামলা হয়েছে বলে দাবী ঘটনার শিকার পরিবারটির।

এ পরিবারটিও আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত। নিহত দুজন হচ্ছেন রব ঢালীর বড় ভাই আব্দুস ছাত্তার ঢালী (৫৫) ও প্রতিবেশী সিদ্দিকুর রহমান (২৮)। উত্তর উলাউনিয়ার ১ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও ইউপি সদস্য আ: রব ঢালী জানান, আজ দুপুরে তার মেয়ের ঘরের নাতি সাথি আক্তারের বিয়ের অনুষ্ঠান ছিল। দুপুরে বরযাত্রী আসার কথা ছিল।

বেলা ১১টার দিকে ৫০-৬০ জন লাঠিসোটা ও ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে বিয়ে বাড়িতে হামলা করে। হামলাকারীরা ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে এলোপাতারি বসতঘরগুলো কোপাতে থাকে এবং যাকে সামনে পায় তার ওপর হামলা চালায়। সিদ্দিকুর রহমানকে ঘটনাস্থলেই কুপিয়ে হত্যা করা হয়। গুরুতর আহত তার (রব ঢালী) ভাই ছাত্তার ঢালী ও ইসমাইল ঢালীকে স্পীডবোটযোগে বরিশালে আনা হচ্ছিল। পথে ছাত্তার ঢালী মারা গেছেন। ধুলখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কালাম বেপারী অভিযোগ অস্বীকার করে বলেন, গত মাসে দক্ষিণ উলানিয়ায় সংঘর্ষে দুজন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় তিনিও আসামী।

এ কারনে গত একমাস যাবত আত্মগোপনে ঢাকায় আছেন। সালথা গ্রামে হামলার সঙ্গে তার ভাইয়েরা জড়িত নন। তাকে ফাঁসাতে ঢালী পরিবার নিজেরাই এ হামলার ঘটনা ঘটিয়েছে। মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বিয়ে বাড়িতে হামলায় দুজন নিহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, তিনিসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তরা ঘটনাস্থলে রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD