শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
বরিশাল ছেলের আত্মাহত্যায় বৌয়ের বিরুদ্ধে শাশুড়ির মামলা

বরিশাল ছেলের আত্মাহত্যায় বৌয়ের বিরুদ্ধে শাশুড়ির মামলা

Sharing is caring!

বরিশাল নগরীর ৫ নং ওয়ার্ডস্থ মোহাম্মদপুরের ১৩ নম্বর গলির আব্দুল্লাহ হৃদয় নামের যুবক স্ত্রীর অত্যাচারে আত্মাহত্যা করার অভিযোগ উঠেছে । পোর্টরোড লেবার সর্দার হৃদয়ের সাথে মাত্র ৫ মাস পূর্বে স্থানীয় মোঃ কামাল বেপারীর মেয়ে মোসা: চাদনী আক্তারের সাথে প্রেমের সম্পর্কের মাধ্যমে বিবাহ হয়।

পরিবারের অমতে তারা বিয়ে করলে কিছু দিন পরে উভয় পরিবার তাদের মেনে নেয়। শুরু হয় তাদের সংসার জিবন, কিছু দিন যেতে না যেতে তাদের দুজনের মাঝে টুক টাক ঝগড়া বিবাদ শুরু হয়। এরকমের চলতেই থাকে দিন নেই রাত নেই ছোট খাটো বিষয় নিয়ে স্বামীর সাথে লেগেই থাকতো চাদনী। বিভিন্ন সময় বড় বড় আবদার করতো সে,(চাদনী) আমায় রূপার পায়েল কিনে দেও,প্রতি সপ্তাহে নতুন নতুন পোশাকসহ নানান জিনিস। ওর সেই এতো আবদার রেখেও প্রানে বাচতে পারলো না আমার হৃদয়,এমনটাই প্রতিবেদকের কাছে চোখে জল নিয়ে ভারি কন্ঠে তুলে ধরলেন হৃদয়ের মা কুলসুম বেগম।

তিনি বলেন আমার একটা মাত্র ছেলে আমি অনেক কষ্ঠ মানুষ করেছি, ছোট্ট ছেলেটাকে ওর বোনের কাছে রেখে আমি জিবন জীবিকার তাগিদে বিদেশে গৃহকর্মির কাজ করেছি। ও বোনের কাছে থেকে বড় হয়েছে। সেখান থেকেই ওদের পরিচয়। ওই মেয়ের আমার ছেলে ছাড়া আরো অনেক ছেলের সাথে অবৈধ পরিকীয়া সম্পর্ক রয়েছে,সেই কারনেই ও বিভিন্ন চাপ সৃষ্টি করে আমার সোনার টুকরা পোলারে মৃত্যুর পথে ঠেলে দিছে।

গত ৮ মে ভিকটিম(হৃদয়)কে বাসায় একা রেখে পরিবারের অন্য সকল সদস্যরা ইফতারের দাওয়াতে যায়, সেই সময়ে ঘরের আরার সাথে ওড়না পেচিয়ে আত্মাহত্যা করে হৃদয়। এর আগে ঐ মেয়ের সাথে অনেক কথা হয় ওর। ভিকটিমের মোবাইল ফোনে ওই মেয়ের একাধীক ফোন আলাপ রেকডিং আছে যা অনেক কিছুর প্রমান সরুপ।

হৃদয়ের মায়ের দাবি তার ছেলেকে ছেলের বৌ চাদনী আক্তার ও তার পরিবারের লোকজন মানসিক নির্যাতনের কারনে আত্মাহত্যা করতে বাধ্য হয়েছে । তিনি আরো বলেন আমি মনে করি এটা আত্মাহত্যা না হত্যা আমার ছেলেকে ওরা সবাই মিলে হত্যা করেছে।

এই কারনেই ছেলে হত্যার বিচারের দাবীতে মামলা করেছি। মামলা সুত্রে জানা গেছে মৃত খলিল মিয়ার স্ত্রী কুলসুম বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন,মামলার নাম্বার ৩৯/২১, কাউনিয়া থানা,বরিশাল । মামলায় আসামী করা হয়েছে মোঃ কামাল বেপারী ওরফে হোটেল কামাল (৫০) হৃদয়ের স চাদনী আক্তার (১৯) মো: রফিক ফকির (৩২) ও মোঃ শামীম (২৭)সহ আরো অঙ্গাতনামা রয়েছে অনেক।

উভয়ের ঠিকানা বিসিসি ৫ নং ওয়ার্ডের পলাশপুরের মোহাম্মদপুর। মামলার বিষয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন মামলা হয়েছে ঘটনাস্থে আমি নিজেই তদন্তে যাবো,তদন্ত সাপেক্ষে পরবর্তি আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD