মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
রাঙ্গাবালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রাঙ্গাবালীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় মনির শিকদার(৩৫) নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দূবৃত্তরা। শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের কাটাখালী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য চার জনকে রাঙ্গাবালী থানায় নেয়া হয়েছে। নিহত মনির কাটাখালী গ্রামের মোসলেম শিকদারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত মনির কাটাখালী হাইস্কুলের সামনে একটি মুদি মনোহারি দোকান দিত। রাত ১১ টার দিকে দোকান থেকে বাড়ি ফেরার পথে দূবৃত্তরা কুপিয়ে তাকে গুরুতর জখম করে। পরে আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে ট্রালারেই মৃত্যু হয়।

রাঙ্গাবালী থানার ওসি দেওয়ান জগলুল হাসান জানান, নিহতর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এদিকে ঘটনা তদন্তে মাঠে রয়েছে পুলিশ। ইতোমধ্যে চার জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD