সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সৌদির সাথে মিল রেখে বরিশালে ঈদ উদযাপন

সৌদির সাথে মিল রেখে বরিশালে ঈদ উদযাপন

Sharing is caring!

সৌদি আরবের সাথে মিল রেখে বরিশালের ৪৫ গ্রামবাসীর ঈদ উদযাপন করেছে। আজ বৃহস্পতিবার (১৩ মে) বিভাগের বরিশাল, পটুয়াখালী, ভোলা ও বরগুনা জেলায় পালিত হয়েছে পবিত্র ঈদ-উল ফিতর। সকাল নয়টায় স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ডের তাজকাঠি এলাকার শাহ ছুফি মততাজিয়া জামে মসজিদের পবিত্র ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ডের তাজকাঠি, জিয়া সড়ক, টিয়াখালী, সিকদার বাড়ি, বরিশালের বাবুগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের ২০টি গ্রাম সহ জেলার হিজলা, মেহেন্দিগঞ্জ, মুলাদী, বাকেরগঞ্জ উপজেলার কয়েক হাজার মানুষ ঈদের নামাজের জামাতে অংশ নেয়। আরো জানা গেছে, বরিশাল সহ বিভাগের ৪ জেলার মানুষ একদিন আগে সৌদি আরবের সাথে মিল রেখে দীর্ঘদিন ধরে ঈদ পালন করে আসছেন এরা সকলেই চট্রগ্রামের চন্দনাইশ শাহসুফি দরবার শরিফ, সাতকানিয়া মির্জাখালী দরবার শরিফ এবং আহমাদিয়া জামাত অনুসারী গ্রাামবাসীরা। বরিশাল নগরীর ২৩ নং ওয়ার্ডের তাজকাঠি এলাকার শাহ ছুফি মততাজিয়া জামে মসজিদের সভাপতি জনান, সৌদির সাথে মিল রেখেই বরিশাল বিভাগের চার জেলার প্রায় ৪৫ টি গ্রামে কয়েক হাজার মানুষ রোজা ও ঈদ পালন করছি আনন্দঘন পরিবেশে। তবে এই বছর ও করোনার ভয়াবহ পরিস্থিতি বিরাজ করায় স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের জামাত সম্পন্ন হয়েছে বলেও জানান এই অনুসারী, এ ছাড়া বরিশাল সদর উপজেলা চরকাউয়া ইউনিয়নের কয়েকটি গ্রামে এই জামাত অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD