শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
র‍্যাব-৮ এর অভিযানে ৬০ হাজার কেজী নিষিদ্ধ পলিথিন জব্দ,আটক ৩

র‍্যাব-৮ এর অভিযানে ৬০ হাজার কেজী নিষিদ্ধ পলিথিন জব্দ,আটক ৩

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলায়  র‍্যাব-৮ এর ভারপ্রাপ্ত কোম্পানী  অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজীব ফরহান এর নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করেন এসময় ৬০ হাজার কেজী নিষিদ্ধ পলিথিন উদ্ধার ও তিন জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গত ৫ই মে ২১ইং তারিখ গোপন তথ্যের  ভিত্তিতে দুপুর ১.২০ মিনিটের সময় পটুয়াখালীর মির্জাগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৬০ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার সহ ১ লক্ষ দশ হাজার টাকা জরিমানাসহ তিন জনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব-৮ সূত্রে জানাযায়, মির্জাগঞ্জ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট, মোঃ রায়হান উজ্জামান সহকারী কমিশনার (ভুমি), এবং পটুয়াখালী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আনজুমান নেছারের সহায়তায় একটি ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

এ অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যবসার সাথে জড়িতদের বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন-১৯৯৫ (সংশোধন-২০১০), মোবাইল কোর্ট আইন-২০০৯ এর ৬(ক) ধারা মোতাবেক জরিমান এবং কারাদন্ড প্রদান করেন।

উক্ত  অভিযানে মির্জাগঞ্জ সুবিদখালীর ব্যবসায়িক মানিক রানী (৩০) কে ৩০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড, আলী হোসেন বাচ্চু (৫০)কে, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং মোঃ চুন্নু (৪৫) কে ৩০হাজার টাকা জরিমানা সহ ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয় বলে জানাযায়।

সূত্রে আরো জানাযায়, জব্দকৃত নিষিদ্ধ ঘোষিত পলিথিনের মূল্য ১লক্ষ ২০ হাজার টাকা। কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজীব ফরহান বলেন এধরণের অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান ভবিষ্যতে ও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD