সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
নলছিটিতে অবৈধ আইসক্রিম কারখানায় জরিমানা

নলছিটিতে অবৈধ আইসক্রিম কারখানায় জরিমানা

Sharing is caring!

ঝালকাঠি,প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে আইসক্রিম কারখানায় ভোক্তার অধিকারের অভিযানে বিভিন্ন অনিয়মে ৩০হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঝালকাঠি ভোক্তা অধিকারের সহকারি পরিচালক ইন্দ্রানী দাস সোমবার নলছিটির পৌর শহরের লঞ্চঘাট এলাকায় অবস্থিত টেষ্টি আইচবার ফ্যাক্টরীতে এ অভিযান পরিচালনা করেন।

কারখানাটিতে অভিযানে মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন রংয়ের রাসায়নিক পদার্থ পাওয়া যায়। এছাড়া আইসক্রিম উৎপাদনের জন্য বিএসটিআইয়ের অনুমতির কোন লাইসেন্স ফ্যাক্টরির ছিল না। অস্বাস্থ্যকর পরিবেশেই আইসক্রিম তৈরি করে বিভিন্ন নামিদামি কোম্পানির লেভেল লাগিয়ে তা খুচরা তারা বিক্রি করতেন।

ফ্যাক্টরির মালিক রুস্তম আলী বলেন আমরা মাত্র একমাস আগে সৌরভ নামের একজনের কাছ থেকে কারখানাটি ক্রয় করেছি। আমাদের বিএসটিআইয়ের কাছে আবেদন করা আছে এখনো অনুমতি পাইনি তবে শীঘ্রই পাবো। এসময় ক্ষতিকর রং মিশ্রিত বিপুল পরিমান আইসক্রিম জব্দ করে তা পাশ্ববর্তী সুগন্ধা নদীতে ফেলে দেওয়া হয়। অভিযানের ব্যাপারে সহকারি পরিচালক ইদ্রানী দাস বলেন তাকে জরিমানা করার পাশাপাশি অনুমতি না পাওয়া পর্যন্ত ফ্যাক্টরির সব কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। পরিছন্ন পরিবেশে সম্পূর্ন স্বাস্থ্যসম্মত উপায়ে উৎপাদনের জন্য বলা হয়েছে এর ব্যতয় ঘটলে পরবর্তীতে তার ফ্যাক্টরি সিলগালা করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD