শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মেঘনায় লঞ্চের ধাক্কায় অপর লঞ্চের যাত্রী নিহত, আহত-৫

মেঘনায় লঞ্চের ধাক্কায় অপর লঞ্চের যাত্রী নিহত, আহত-৫

Sharing is caring!

ক্রাইমসিন ২৪: মেঘনা নদীতে এক লঞ্চের ধাক্কায় অপর লঞ্চের এক যাত্রী নিহত ও ৫ যাত্রী আহত হয়েছে। শনিবার (০৫ জানুয়ারী) দিবাগত রাত দেড়টার দিকে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ সংলগ্ন নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকিব পালোয়ান (২০) মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের রাজ্জাক পালোয়ানের ছেলে এবং ঢাকার কেরানীগঞ্জে দর্জি শ্রমিকের কাজ করতো সে।  নিহতের স্বজন হুমায়ুন ও এ্যাডভেঞ্চার-৯ লঞ্চের সুপারভাইজার মাসুদ জানান, রাত ৯ টার দিকে যাত্রী নিয়ে বরিশাল নদী বন্দর থেকে এ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।  পানি কম থাকার কারনে মেহেন্দিগঞ্জ উপজেলার কালিগঞ্জ সংলগ্ন মেঘনা নদী তীরে এ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি নোঙ্গর করে রাখা হয়। রাত দেড়টার দিকে বরগুনা থেকে ঢাকাগামী সুন্দরবন-৬ নামের অপর একটি লঞ্চ এ্যাডভেঞ্চার-৯ লঞ্চের মাঝ বরাবর সজোরে ধাক্কা দেয়। এতে নিহত সাকিবসহ বেশ কয়েকজন আহত হয়। বরিশাল সদর নৌ-থানার এএসআই মোঃ কবির জানান,  সুন্দরবন-৬ লঞ্চের ধাক্কায় এ্যাডভেঞ্চার-৯ লঞ্চের ৪/৫ জন যাত্রী আহত হয়।  যাদের মধ্য থেকে গুরুত্বর আহত অবস্থায় সাকিব পালোয়ান ও বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার নুর মোহাম্মদকে বরিশালগামী এ্যাডভেঞ্চার-১ লঞ্চে তুলে দেয়া হয়। আজ রোববার (০৬ জানুয়ারী) সকাল সাড়ে ৫ টার দিকে এ্যাডভেঞ্চার-১ লঞ্চে করে বরিশালে আনা হয় এবং পরে তাদের বরিশাল-শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জরুরী বিভাগের চিকিৎসক সাকিবকে মৃত বলে ঘোষনা করেন। এদিকে দুর্ঘটনার পর রাতেই সুন্দরবন-৬ ও এ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয় বলে জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD