শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মটোরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত

মটোরসাইকেল-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীতে পিকআপ ও মটোরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয়ন্ত চন্দ্র (২২) ও অপূর্ব ভূইয়া (২৩) নামের দুই যুবকের  মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত জয়ন্ত গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের আটখালী এলাকার ছোটচত্রা গ্রামের বঙ্কিক চন্দ্রের ছেলে ও অপূর্ব একই এলাকার নেপাল ভূইয়ার ছেলে। এঘটনায় ঘাতক পিকআপটিকে (ঢাকা মেট্রো ন ১৯-০০৬৭) জব্দ করেছে পুলিশ। তবে চালক পলাতক রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়ন্ত ও অপূর্ব মটোরসাইকেল যোগে গলাচিপা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে রওয়ানা দেয়। পথিমধ্যে ফতুল্লা বাজার এলাকায় পৌছলে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

গলাচিপা থানার ওসি আখতার মোর্শেদ জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। পিকআপটিকে জব্দ করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD