শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
দশম শ্রেনীর ছাত্রী অপহরনের দুইদিন পর উদ্ধার

দশম শ্রেনীর ছাত্রী অপহরনের দুইদিন পর উদ্ধার

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় দশম শ্রেনীতে পড়–য়া এক কিশোরীকে অপহরনের দুই দিন পর তথ্যপ্রযুক্তির সাহায্যে উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ।

শুক্রবার রাতে ওই শিক্ষার্থীর মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি অপহরন মামলা দায়ের করলে ভোররাতে পার্শ্ববর্তী উপজেলা গলাচিপা থেকে তাকে উদ্ধার করা হয়। এসময় প্রধান অভিযুক্ত সৌরভ মাদবরকে (২২) গ্রেফতার করে পুলিশ। পরে সৌরভের দেয়া তথ্যানুযায়ী অপহরনে সহায়তাকারী ও ভুয়া কাজী মোতালেব হোসেনকে (৩৮) উপজেলার ধানখালী থেকে শনিবার দুপুরে গ্রেফতার করা হয়।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে জানান, ফেসবুকে পরিচয়ের মাধ্যমে ছেলে মেয়ে দুজনার মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সুবাদে বিয়ের প্রস্তাব দিলে কিশোরী রাজী না হওয়ায় ২৯ এপ্রিল পৌর শহরের রহমতপুর থেকে তাকে জোরপূর্বক অপহরন করে সৌরভ ও তার সহযোগীরা।

মামলার পর তথ্যপ্রযুক্তির সাহায্যে কিশোরীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো জানান, অপহরনে সহায়তাকারী ভুয়া কাজী মোতালেব দীর্ঘদিন যাবৎ বিয়ের ভুয়া কাগজপত্র তৈরি করে আসছিলো। আটকের পর বেশকিছু ভুয়া কাগজ উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া কিশোরীকে অপহরনের পর ধর্ষন করা হয়েছে কিনা তা জানতে তাকে মেডিকেলে পাঠানো হবে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD