বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
মহানবীকে নিয়ে ফেসবুকে কটুক্তি ব্যবসায়ী গ্রেপ্তার

মহানবীকে নিয়ে ফেসবুকে কটুক্তি ব্যবসায়ী গ্রেপ্তার

Sharing is caring!

বরিশাল প্রতিনিধি: বরিশালে মহানবী হযরত মুহাম্মাদ(সঃ) কে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় এক ঔষধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জ উপজেলার ১নং বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের রহিমগঞ্জ বাজারে। গ্রেপ্তারকৃত ওই ব্যাক্তির নাম মোঃ রেজাউল করিম আকন্দ (৪৭)। সে পাশ্ববর্তী সরিকল ইউনিয়নের,দক্ষিন পালরদী গ্রামের মৃত্যু জলিল আক›ন্দের ছেলে ও পেশায় একজন ব্যাবসায়ী।

বিষয়টি নিশ্চিত করে বাবুগঞ্জ থানার ওসি মোঃ মিজানুর রহমান জানান, মহানবী হযরত মুহাম্মাদ(সঃ) কে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় ধর্মপ্রান মুসলমানরা ক্ষিপ্ত হয়ে ঔষধ ব্যবসায়ী মোঃ রেজাউল করিম আকন্দকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পাদ করেছে।

স্থানীয়রা জানায়, বুধবার ঔষধ ব্যবসায়ী রেজাউল করিম আকন্দ তার ফেসবুক আইডিতে মামুনুল হকের সাথে তুলনা করে হয়রত মুহাম্মাদ (সঃ) এর সর্ম্পকে ফেসবুকে কটুক্তি মন্তব্য করেন। বিষয়টি রহিমগঞ্জ বাজার মসজিদের মুসুল্লি ও স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের নজরে আসে।

এতে সবার মধ্যে ঔষধ ব্যবসায়ী রেজাউল সর্ম্পকে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হলে উত্তেজিত জনতা ব্যবসায়ী রেজাউল করিম আকন্দকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোর্পাদ করেন।

এ ঘটনায় রহিমগঞ্জ এলাকার মোঃ নূরুল হক চৌকিদারের ছেলে মোঃ মিরাজ হোসেন বাদী হয়ে রোজাউল করিম আকন্দসহ অজ্ঞাত ৫/৬জনকে আসামী করে বৃহস্পতিবার বাবুগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। বাবুগঞ্জ থানার ওসি মোঃ মিজানুর রহমান বলেন,আসামি রেজাইল করিমকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে এবং তার সহযোগিদের খুঁজে বের করতে পুলিশ তৎপরতা অব্যাহত আছে

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD