সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে একরাতে দুই ব্যবসায়ীক প্রতিষ্ঠানে অগ্নিকান্ড

বরিশালে একরাতে দুই ব্যবসায়ীক প্রতিষ্ঠানে অগ্নিকান্ড

Sharing is caring!

বরিশাল: একরাতে বরিশাল নগরের দুই ব্যবসায়ীক প্রতিষ্ঠানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস বরিশাল সদর স্টেশানের সদস্যরা উভয় স্থানে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। স্থানীয় সূত্রে জানাগেছে, বুধবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে বরিশাল নগরের বটতলাস্থ অগ্রণী ব্যাংক সংলগ্ন লেপ-তোষকের দোকানে প্রথম অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিটের কারনে এ অগ্নিকান্ডে ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে এসে আধঘটনার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। তবে এতে কোন হতাহতের ঘটনা না ঘটেলও টিনশেড ওই দোকানটি মালামালসহ পুড়ে যায়। দোকান মালিক হাবিব জানান, তার দোকানে থাকা আনুমানিক ২ লক্ষাধিক টাকার মালামাল পুরে ছাই হয়েছে।

এদিকে বটতলায় অগ্নিকান্ডের ঘটনার কিছু সময় পরে নগরের নথুল্লাবাদ বাস টার্মিনাল সংলগ্ন টিভিএস মোটরসাইকেল এর শো-রুমে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে শো-রুমে থাকা মোটরসাইকেলর মধ্যে ৫টি মোটরসাইকেল আগুনে পুড়ে যায় এছাড়া শো-রুমটির পেছনের একটি অংশও আগুনে পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে। যাতে আনুমানিক ৫০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন শো-রুম স্টাফ মোঃ নিয়াজ। এ অগ্নিকান্ডের ঘটনাও বৈদ্যুতিক শর্টসার্কিটের কারনে হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিসের বরিশাল সদর স্টেশানের সিনিয়র স্টেশন অফিসার মো. হাসান আলী জানান, খবর পেয়ে তারা এবং বরিশাল দক্ষিন স্টেশানের ৫ টি ইউনিট মিলে উভয় ঘটনাস্থলে যান এবং আগুন নেভানোর কাজ করেন। সময় সাপেক্ষে ক্ষয়ক্ষতির সঠিক পরিমান নিরুপন করা সম্ভব বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD