বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
পাচঁ শতাধিক বাস শ্রমিকদের হাতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

পাচঁ শতাধিক বাস শ্রমিকদের হাতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন)  পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীতে কোভিট-১৯ করোনা ভাইরাসের প্রার্দুভাবে ক্ষতিগ্রস্থ ৫ শতাধিক বাস শ্রমিকদের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রোনোধনার মানবিক সহায়তা পৌছে দিলেন পটুয়াখালী  জেলা প্রশাসক।

গতকাল ২৬ এপ্রিল সোমবার সকাল ১০ টার সময় আবুল কাশেম স্টেডিয়াম মাঠে উক্ত মানবিক সহায়তা বিতরন পূর্ব অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হুমাযুন কবির এর সঞ্চালনায় আয়োজিত সভায় প্রধান অতিধির বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসন -৩২৯ এর সাংসদ কাজী কানিজ সুলতানা হেলেন।
জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউএনও লতিফা জান্নাতী, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, যুগ্মসাধারন সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, পটুয়াখালী প্রেসক্লাবের সাধারন সম্পাদক জালাল আহমেদসহ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ সহ বাস মিনিবাস মালিক বৃন্দ।

এছাড়াও উক্ত আলোচনা শেষে ৫শতাধিক বাস শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এঁর মানবিক সহায়তা শ্রমিকদের হাতে তুলে দেন। বিতরনকৃত মানবিক সহায়তার মধ্যে প্রতিজনকে ১০ কেজি চাল, ২কেজি আলু, ১লিটার তৈল, ১ কেজি ডাল, ১কেজি চিনি, আধাকেজি ছোলা, আধাকেজি মুড়ি ও ১টি লাক্স সাবান প্যাকেজ সহকারে দেয়া রয়েছে।

এ মানবিক সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসক জানান। এসময় বক্তারা করোনা সংক্রম মোকাবেলায় সবাইকে নিয়মিত মাস্ক ব্যবহারসহ সরকারের স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানানো হয় উক্ত অনুষ্ঠানে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD