বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বরিশালে এ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই মোটরসাইকেল আহোরী গুরুত্বর আহত

বরিশালে এ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই মোটরসাইকেল আহোরী গুরুত্বর আহত

Sharing is caring!

বরিশাল: বরিশালে বেপরোয়া এ্যাম্বুলেন্সের ধাক্কায় দুই মোটরসাইকেল আহোরী গুরুত্বর আহত হয়েছেন। শুক্রবার (২৩এপ্রিল) বরিশাল নগরীর রূপাতলী কাঁঠালতলা এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

এতে মোটরসাইকেল আরোহী নগরীর বটতলা এলাকার রাজু (২৬) ও গোড়া চাঁদ দাস রোড এলাকার সুজন (২৫) গুরুতর আহত হয়। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার পরে নগরীর দপদপিয়া থেকে মোটরসাইকেল নিয়ে নগরীতে ফিরছিলেন রাজু ও সুজন। পথিমধ্যে রূপাতলী এলাকায় নাফিজ রেন্ট এ কারের হাসানের কলাপাড়াগামী একটি এ্যাম্বুলেন্স বেপরোয়াভাবে মোটরসাইকেলটিকে সামনে দিয়ে চাপা দেয়।

এতে মোটরসাইকেলের দুই আরোহী এ্যাম্বুলেন্সটির গ্লাস ভেঙে ভিতরে ডুকে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এদিকে দূর্ঘটনার পর পরই পালিয়ে যায় এ্যম্বুলেন্স চালক। পরে ঘটনাস্থল পরিদর্শন করেন কোতোয়ালি মডেল থানার এসআই নিজাম। এবিষয়ে তিনি জানায়, ‘এ্যাম্বুলেন্স ও মোটরসাইকেল দূর্ঘটনা ঘটেছে, চালক পালিয়ে যাওয়া আটক করা সম্ভব হয় নি।

তবে এ্যাম্বুলেন্সটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে।’ অন্যদিকে দূ্র্ঘটনার পরপরই বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পরেন ঢাকা রেন্ট এ কারের প্রোপাইটর মাসুম সিকদার। তিনি ঘটনাস্থলে এসে আহতদের স্বজনদের দাম্ভিকতার সাথে বলেন, এই ঘটনা যেন থানা পর্যন্ত না গড়ায়, ১০লাখ টাকা লাগলে দেওয়া হবে আমি থানার মিমাংসা মানি না।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD