সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে মোবাইল কোর্ট অভিযানে ৫ ব্যক্তি ও ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

বরিশালে মোবাইল কোর্ট অভিযানে ৫ ব্যক্তি ও ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

Sharing is caring!

বরিশাল: করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জেলা প্রশাসন বরিশালের নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে আসছে তারি ধারাবাহিকতায় আজ ১৩ এপ্রিল শুক্রবার সকালে বরিশালের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জসীম উদ্দীন হায়দার এর নির্দেশনায় এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গৌতম বাড়ৈ এর সার্বিক তত্ত্বাবধানে জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে ২ টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার। এসময় তারা করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতামূলক কার্যক্রম এর অংশ হিসবে লিফলেট বিতরণ করেন পাশাপাশি মাস্ক বিতরণ করেন। বরিশাল নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান স্ব রোড, বাজার রোড, আমানতগঞ্জ এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা কারেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুব্রত বিশ্বাস দাস এসময় তিনি ৫ টি প্রতিষ্ঠানকে ৮০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।

অপরদিকে জেলা প্রশাসন বরিশালের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার এর নেতৃত্বে করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতামূলক কার্যক্রম ও মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। বরিশাল বরিশাল নগরীর নতুন বাজার, নথুল্লাবাদ ও হাতেম আলী চৌমাথা এলাকায় করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ০৫ ব্যক্তিকে দণ্ডবিধি,১৮৬০ এর ২৬৯ এবং ১৮৮ ধারায় ৩,৫০০ টাকা অর্থদন্ড দেয়া হয়।

অপর এক দোকানদারকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক ২,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃন্দ জানান, জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। উক্ত অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের দুইটি টিম আইন-শৃংখলা রক্ষায় সহায়তা প্রদান করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD