শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
অসুস্থ আক্কাসের চিকিৎসা সহায়তায়

অসুস্থ আক্কাসের চিকিৎসা সহায়তায়

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: মেরুদন্ডের হাঁড় ভাঙ্গা আক্কাসের চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছেন কলাপাড়া উপজেলা প্রশাসন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো.শহীদুল হক তার চিকিৎসায় নগদ দশ হাজার টাকা প্রদান করেন। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সামনে শিক্ষক মোয়াজ্জেম হোসেনের হাতে এ অর্থ তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.হুমায়ুন কবির, উপজেলা ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মকর্তা আসাদুজ্জামান খাঁন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলিয়াস খান রানা প্রমুখ।

স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক গাজী মো. জামাল আক্কাসের বাড়িতে গিয়ে টাকা পৌঁছে দেন। তিনি জানান, ছেলেটির আহাজারি দেখে চোখের পানি ধরে রাখা যায়না। তিনি আরও বলেন, ব্যংক একাউন্ট এবং মোবাইলে বিকাশ করে দিয়েছি। সকলের কাছে অনুরোধ ছেলেটিকে যথাসম্ভব সাহায্য করবেন।

উল্লেখ্য ঢাকার মিরপুরের বেরুলায় ২০১৮ সালের ৬ জুন বালুর ড্রেজার থেকে পড়ে মেরুদণ্ড ভেঙে যায় আক্কাসের। ২৫ জুন ঢাকা পঙ্গু হাসপাতালের অর্থোপেডিক্স’র চিকিৎসক বদরুল হক ইসলামের অধীনে অপারেশন হয় তার। পরবর্তী ১ মাস পরে তার কাছে গেলে তিনি বলেন, স্পাইনাল কড ফ্যাক্সার হয়েছে। ২ মাস পরে গেলে বলেন, ৬ মাস পরে ঠিক হয়ে যাবে। উপযুক্ত চিকিৎসা না করাতে পেরে ছেলেটি বর্তমানে বিছানা থেকে উঠতে পারেনা। তার পা দুটো ও আস্তে আস্তে চিকন হয়ে যাচ্ছে। শরীরের সকল অঙ্গ অবশ হয়ে যাচ্ছে। সারাক্ষণ শুয়ে থাকতে হয় তাকে। পায়খানা প্রস্রাবের বেগ পর্যন্ত সে বলতে পারে না। সারাক্ষণ ক্যাথেটর পরিয়ে রাখা হয়েছে তাকে।
মাসের পর মাস হাসপাতালে থেকে সহায়-সম্বল যা ছিল সব হারিয়ে এখন নিঃস্ব প্রায় তার পরিবার। ইতিমধ্যেই ডাক্তার, কবিরাজ, ফকির মিলিয়ে সাত লক্ষাধিক টাকা খরচ করেছেন তার চিকিৎসায়।

অসুস্থ আক্কাস আলী খন্দকার বলেন, আমার খুব বাঁচাতে ইচ্ছে করছে। ডা.বলেছেন পুনরায় স্পিন অপারেশন করতে পারলে আবার আমি হাঁটতে পারব। কিন্তু এর জন্য প্রায় নয় লক্ষ টাকার প্রয়োজন যা জোগাড় করা আমার পক্ষে অসম্ভব। তিনি বিত্তবানসহ সব শ্রেণীর মানুষের কাছে সাহায্য প্রার্থনা করেন। তিনি আরও বলেন, এলাকার কিছু মানুষ আমার সাহায্যে এগিয়ে এসেছেন। জনতা ব্যাংক, কলাপাড়া শাখায় একাউন্ট খুলে দিয়েছেন। যার হিসাব নম্বর ০১০০২২২৪৮৫২৩৬ এবং বিকাশ নম্বর ০১৭৮৯৮০৭৭৩৬।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো. শহিদুল হক বলেন, আক্কাসের অসুস্থতার কথা শুনেছি। তার চিকিৎসায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দিয়েছি। তিনি মানবিক কারণে আক্কাসের পাশে থাকার জন্য সমাজের বিত্তবানদের অনুরোধ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD