মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
লকডাউন না মানায় ৮ জনকে অর্থদণ্ড

লকডাউন না মানায় ৮ জনকে অর্থদণ্ড

Sharing is caring!

পটুয়াখালী প্রতিনিধি: ভয়াবহ করোনা মোকাবেলায় সারা দেশের ন্যায় পটুয়াখালীর কলাপাড়ায় চলছে সর্বাত্মক লকডাউন। ৭ম দিনে বিভিন্ন অপরাধে ৮ জনকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর ১২.৩০টা পর্যন্ত কলাপাড়া পৌরশহরের বাজারে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এ সময় লকডাউন অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ এবং ৩৮ ধারায় ৪ জনকে অর্থদণ্ড দেয়া হয়। এবং সংক্রমণ রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন এর ২৪/২ ধারায় ৩টি এবং দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ১টি মামলা দেয়া হয়।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে বিসমিল্লাহ বেকারির আল মামুনকে ৮০০০টাকা জরিমানা করা হয়। এছাড়া কাঁচামালের দোকান’র মালিক এরশাদুল, অটল পাল এবং দেলোয়ার মুছুল্লীকে ১০০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ সময় সংক্রমণ রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল আইন এর ২৪/২ ধারায় আরমানকে ১০০০টাকা, আমিনুল ইসলাম এবং সজলকে ১৫০০ টাকা করে অর্থদণ্ড দেন। অপরদিকে স্বাস্থ্য বিধি না মানায় পথচারী মজিবুর রহমান’কে ১০০ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

সব মিলিয়ে ৮ টি মামলায় মোট পনের হাজার একশত টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল।

উপজেলা সহকারী কমিশনার( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জগৎবন্ধু মন্ডল বলেন, করোনা পরিস্থিতির ভয়াবহতায় লকডাউন ১ সপ্তাহ বেড়েছে। তাই এ সময় সকলকে ঘরে থাকার জন্য অনুরোধ করেন তিনি ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD