বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
উজিরপুরে ঘর ভেঙ্গে ফেলেছে প্রতিপক্ষরা

উজিরপুরে ঘর ভেঙ্গে ফেলেছে প্রতিপক্ষরা

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরের মুগাকাঠী গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে লাকড়ী রাখা ঘর ভেঙ্গে ফেলেছে প্রতিপক্ষরা। এ ব্যাপারে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বামরাইল ইউনিয়নের মুগাকাঠী গ্রামের মৃত তোফেল উদ্দিন হাওলাদারের ছেলে ওমর ফারুক হাওলাদার দীর্ঘ ৩০ বছর যাবৎ ঘর উত্তোলন করে বসবাস করে আসছিল। বছর দুই ধরে ওই ঘরে বসবাস না করে লাকড়ি রাখার ঘর হিসেবে ব্যবহার করে আসছিল। কিন্তু একই বাড়ির প্রবাসী রাজ্জাক সরদারের সাথে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ১৩ এপ্রিল দুপুর ২টার সময় প্রবাসী রাজ্জাক সরদারের স্ত্রী মর্জিনা বেগম, শাহিন হাওলাদারের স্ত্রী শিউলি বেগম ও শাহিন হাওলাদার মিলে দা ও শাবল দিয়ে বসতঘর কুপিয়ে একাংশ ভেঙ্গে ফেলে।

ঘটনার সময় ওমর ফারুক হাওলাদারের পরিবারের লোকজন বাড়ি না থাকার সুযোগে ঘরের উপর হামলা চালায়। এ ব্যাপারে ওমর ফারুক বাদী হয়ে উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়ের করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD