মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
গৃহবধূকে ধর্ষনে সহযোগিতার অভিযোগে যুবক গ্রেফতার

গৃহবধূকে ধর্ষনে সহযোগিতার অভিযোগে যুবক গ্রেফতার

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি:  পটুয়াখালীর কলাপাড়ায় এক সন্তানের জননী এক গৃহবধুকে ধর্ষনে সহযোগিতা করার অভিযোগে রুবেল সিকদার (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকালে উপজেলার পূর্ব টিয়াখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়। বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেয়। এ ঘটনায় বুধবার সকালে ওই গৃহবধুর পিতা বাদী হয়ে বারেক সিকদার (২৮) কে প্রধান আসামী করে দুই জনের নামে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ০৪ এপ্রিল রাত ০৮ টার দিকে ওই গৃহবধু পূর্ব টিয়াখালী গ্রামের তার স্বামীর বাড়িতে বসে রান্না করতেছিল। এ সুযোগে ঘর ফাঁকা পেয়ে বারেক সিকদার তাদের রান্না ঘরে প্রবেশ করে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। এসময় রুবেল ঘরের দরজার সামনে দাড়িয়ে পাহাড়া দেয়। পরে গৃহবধুর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে তারা দৌড়ে পালিয়ে যায়। স্থানীয়রা গৃহবধূকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য পটুয়াখালী হাসপাতালে প্রেরন করেন। গৃহবধুকে সুস্থ করতে তুলতে মামলা করতে দেরি হয়েছে বলে তার পিতা উল্লেখ করেন।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও বলেন, প্রধান আসামী বারেককে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD