শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
রাখাইনে আরাকান আর্মির হামলায় ৭ পুলিশ নিহত

রাখাইনে আরাকান আর্মির হামলায় ৭ পুলিশ নিহত

Sharing is caring!

ক্রাইমসিন২৪ ডেস্ক: মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশের তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছে বৌদ্ধ ধর্মাবলম্বী বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মি (এএ) গোষ্ঠী। এতে সাত পুলিশ সদস্য নিহত হয়েছেন বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ও ওই সশস্ত্র গোষ্ঠী।

শুক্রবার (০৪ জানুয়ারি) মিয়ানমারের ৭১তম স্বাধীনতা দিবসকে উপলক্ষে করে এ হামলা চালানো হয়।

আরাকান আর্মির মুখপাত্র খাইন তো খা জানিয়েছেন, আরাকান আর্মির সদস্যরা চারটি পুলিশ চৌকিতে হামলা চালিয়েছেন। পরে সাত প্রতিপক্ষের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সংবাদমাধ্যম বলছে, রাখাইনে সংখ্যালঘু বৌদ্ধদের জন্য আরও অধিকার প্রতিষ্ঠার দাবিতে সংগ্রাম করছে আরাকান আর্মি। এ নিয়ে ২০১৮ সালের ডিসেম্বরের প্রথম দিকেও আরাকান আর্মি গোষ্ঠী ও দেশটির নিরাপত্তা বাহিনীর মধ্যে বড় ধরনের সংঘর্ষ হয়।

এদিকে, এই রাজ্য থেকেই সাম্প্রতিক সময়ে দেশটির সেনাবাহিনীর আমানবিক নির্যাতনের মুখে পড়ে প্রায় ১০ লাখেরও বেশি মুসলিম রোহিঙ্গা সীমান্তবর্তী বাংলাদেশে পালিয়ে আসেন।

জাতিসংঘের তথ্য বলছে, আরাকান আর্মি গোষ্ঠী ও দেশটির নিরাপত্তা বাহিনীর মধ্যে সাম্প্রতিক সময়ের সংঘর্ষে গত এক বছরে প্রায় আড়াই হাজার বেসামরিক নাগরিক বাড়ি-ঘর ছেড়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD