মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
৮ বছরের শিশুকে ধর্ষন,যুবক গ্রেফতার

৮ বছরের শিশুকে ধর্ষন,যুবক গ্রেফতার

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় ৮ বছরের এক শিশুকে ধর্ষনের অভিযোগে হুমায়ুন হাওলাদার (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত বারোটার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের সাফাখালী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ওই শিশুর পিতা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় হুমায়ুন সাফাখালী গ্রামের ওই শিশুকে চকলেট ও মজা কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে বেড়িবাধের বাইরে গোলবাগানের মধ্যে নিয়ে যায়। পরে গোলপাতা দিয়ে তার হাত বেঁধে জোরপূর্বক ধর্ষন চেষ্টা করে। এসময় ওই শিশুর ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে হুমায়ুন দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই শিশুকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে সে তার পরিবারের কাছে সব ঘটনা খুলে বলে।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, রাতেই হুমায়ুনকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD