শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান
পাথরঘাটায় এতিমখানায় চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন

পাথরঘাটায় এতিমখানায় চাঁদা দাবির প্রতিবাদে মানববন্ধন

Sharing is caring!

বরগুনা প্রতিনিধি: বরগুনার পাথরঘাটা উপজেলায় পুঠিমারা হাফেজিয়া মাদ্রাসা ও এতিম খানায় রাহিমা আক্তার মুক্তা নামের এক কথিত সাংবাদিক তার দাবি করা চাঁদা না দেয়ায় মাদ্রাসা বন্ধ করে দেয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে উপজেলার সকল এতিমখানার প্রধনরা।

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল ১০ টার সময় পাথরঘাটা পৌর শহরের শেখ রাসেল স্কয়ারে এ মানববন্ধন কর্মসুচি পালন হয়। পাথরঘাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে কক্তব্য রাখেন, পাথরঘাটা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন, পাথরঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. জাবির হোসেন, পাথরঘাটা পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রফিকুল ইসলাম কাকন, পাথরঘাটা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান কালু,পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইমাম হোসেন ও পুঠিমারা হাফেজি মাদ্রাসা ও এতিমখানার পরিচালক হাফেজ আব্দুস ছালাম ও হাফেজ মো. বেল্লাল হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ‘আমরা মুক্তিযুদ্ধকে জানি’ সংগঠনের প্রতিষ্ঠাতা সাংবাদিক শফিকুল ইসলাম খোকন। এ সময় বক্তারা জানান, দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন সময় সাংবাদিক পরিচয় দিয়ে এই উপজেলার এতিমখানায় গিয়ে অনিয়মের কথা বলে চাদা দাবি করে হয়রানী করে আসছে। তারা বড় সাংবাদিক যে কোন সময় এতিমখানা বন্ধ করে দিতে পারে বলেও হুমকি দিয়ে থাকে। এই হয়রানী থেকে তারা মুক্তি চাই।

এই কথিত সাংবাদিক রাহিমা আক্তার মুক্তাও আমাদের পুঠিমারা এতিমখানায় দিনে এবং রাতে গিয়ে অনিয়মের কথা বলে চাঁদা দাবি করে। সেই টাকা না দিয়ে তাদের পরিচয় জানতে চাওয়া এবং পাথরঘাটার সাংবাদিক কাজি রাকিব কে জানালে তারা আরো ক্ষিপ্ত হয়ে আমাদের প্রতি হয়রানীর মাত্রা বাড়িয়ে দেয় এবং এই রাহিমা আক্তার মুক্তা সেই সাংবাদিকে বিভিন্ন মাধ্যমে হত্যা ও গুম করার হুমকি দিয়ে থাকে।

এরকম যদি একের পর এক হয়রানী করতে থাকে আমাদের এই এতিম শিশু গুলো কোথায় যাবে। এর চেয়ে সরকার থেকেই আমাদের এতিমখানাগুলো বন্ধ করে দিলে ভাল হয় এবং এই হরানী থেকে মুক্তি পেতে পারি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD