শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
নগরীতে কাউন্সিলরের নেতৃত্বে হামলা-ভাংচুরের অভিযোগ

নগরীতে কাউন্সিলরের নেতৃত্বে হামলা-ভাংচুরের অভিযোগ

Sharing is caring!

বরিশাল নগরীতে বিএনপি নেতা ও ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে
একটি বসতঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত শুক্রবার নগরীর বাজার রোডে এলাহী টাওয়ার ভবনে ৯নং ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে খলিল মৃধা নামে এক ব্যবসায়ীর বাসায় হামলা চালানো হয়। এসময় খলির মৃধার স্ত্রী, ছেলের স্ত্রীকেও মারধর করে হামলাকারীরা। এসময় হামলাকারীরা তাদের বাসায় ভাংচুর করে প্রায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি করার পাশাপাশি ৭লাখ টাকা ও ৬ভরি স্বর্ণ লুটপাট করে নিয়ে যায়। রাজিব খান জানায়, গত মাসের ২/১ তারিখ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নগরীর একে স্কুল মাঠে সংঘর্ষের ঘটনা ঘটে, সংঘর্ষের সময় আমার এক ভাই পাশে দাঁড়িয়ে মারামারি দেখছিলো।

কিন্তু শত্রুতা বসত আমি, আমার ভাই মারুফ খান ও আব্দুর রহমান খানের নামে পদ্মাপতি এলাকার শহিদ আহমেদ বাদী হয়ে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে আজ আমার ভাই বাসায় আছে টের পেয়ে ৯নং ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশিদ, তার ভাই কামরুজ্জামান, হারুন অর রশিদের ছেলে নাফিজ, আনোয়ার হাওলাদারের ছেলে রাইসুল ইসলাম সিয়াম, ওয়ার্ড বিএনপি নেতা মিলনের ছেলে রাফি, অমল কর্মকারের ছেলে অনিক, কামরুজ্জামান কাইয়ের রিসাত, জয় সহ ১০/১৫ জন এসে আমার বাসায় হামলা চালায়।

এসময় আমার মা, ভাইয়ের স্ত্রীকেও মারধর করে তারা। পরে তারা আমার ভাইকে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়। এব্যাপারে ৯নং ওয়ার্ড কাউন্সিলর হারুন অর রশিদ এ ঘটনা অস্বিকার করে বলেন, রাজিব, মারুফ
খান ও আব্দুর রহমানের নেতৃত্বে আমার ভাইয়ের ছেলেকে নির্মমভাবে কুপিয়ে জখম করা হয়েছে। এ ঘটনায় তাদের ৩ ভাইয়ের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার আসামীকে পুলিশ ধরতে বাসায় অভিযান চালিয়েছে, আমার নেতৃত্বে কোন হামলার ঘটনা ঘটেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD