শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
উজিরপুরে মাদকাসক্ত বখাটের কোপে প্রবাসীর হাতের ২আঙ্গুল বিচ্ছিন্ন

উজিরপুরে মাদকাসক্ত বখাটের কোপে প্রবাসীর হাতের ২আঙ্গুল বিচ্ছিন্ন

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে মাদকাসক্ত বখাটের কোপে প্রবাসীর হাতের ২ আঙ্গুল বিচ্ছিন্ন হয়েছে। আহতকে প্রথমে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেসে নিয়ে আসলে অতিরিক্ত রক্তখরন হওয়ায় বরিশাল হাসপাতালে প্রেরন করা হয়। এঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। আহত সুত্রে জানা যায় উপজেলার পূর্ব ধামসর গ্রামের মৃত কদম আলী সিকদারের ছেলে প্রবাসী মোঃ জলিল সিকদারের একই বাড়ীর হারুন সিকদারের সাথে জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবহিকতায় ১০ এপ্রিল সকাল সাড়ে ৯টায় বিরোধীয় জমি জোরপূর্বক দখল করতে যায় হারুন সিকদারের বখাটে ছেলে শাকিল সিকদার(২২)। এর প্রতিবাদ করলে প্রবাসী জলিল সিকদার(৪৫)কে ধারালে বটি দিয়ে হত্যার উদ্দেশ্যে উপুর্যপুরী কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত যখম করেছে। এতে প্রবাসীর হাতের কব্জীতে গুরুতর যখম হয় এবং ২টি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায়।

এসময় আহত’র ডাক চিৎকার শুনে আশে-পাশের লোকজন ঘটনাস্থল ছুটে আসার টের পেয়ে পরবর্র্ততিতে প্রানে মেরে ফেলে লাশ ঘুম করার হুমকী দিয়ে চলে যায়। আহত প্রবাসী জানান শাকিল মাদক ব্যবসা,সেবন, জুয়া,ইভটিজিংসহ এলাকায় বিভিন্ন কূ-কর্মের সাথে জড়িয়ে পরেছে। আমার ভোগদখলীয় জমি জোরপূর্বক দখল করার জন্য আমাকে হত্যা করার জন্য ধারালো বটি দিয়ে কুপিয়েছে। বিত্তবান হওয়ায় সে আইনকে তোয়াক্কা করেনা। সমাজে একের পর এক অপরাধ করে পার পেয়ে যাচ্ছে। অভিযুক্ত বখাটে শাকিল বিষয়টি এড়িয়ে যায় এবং নিজেকে ক্ষমতাধর বলে দাবী করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ওই মাদকসেবী বখাটের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন আহত প্রবাসীর পরিবার।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD