বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
পলাশপুরে কিশোর সন্ত্রাসীদের তান্ডব ॥

পলাশপুরে কিশোর সন্ত্রাসীদের তান্ডব ॥

Sharing is caring!

বরিশাল:  যুবককে পিটিয়ে হত্যার চেষ্টা বরিশাল বরিশালে প্রতিনিয়তই বাড়ছে উঠতি বয়সি কিশোর সন্ত্রাসীদের উৎপাত। নগরের বিভিন্ন এলাকায় এস কিশোর সন্ত্রাসীরা ত্রাসের রাজত্ব কায়েম করছে। এদেরকে পেছন থেকে নির্দেশনা দিচ্ছে একটি সংঘবদ্ধ চক্র। নিজেদের কার্য হাসিল করতে চক্রটি কিশোর সন্ত্রাসীদের ব্যবহার করছে।

এতে করে বিভিন্ন এলাকায় সাধারন মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরছে। সম্পতি বরিশাল নগরের রিফিউজি কলোনী এলাকায় কিশোর সন্ত্রাসীদের হাতে খুন হতে হয়েছে বরিশাল সিটি কপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী মোঃ আমির গাজী নামের এক যুবককে। প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে বরিশাল প্রেসক্লাবে সংবাদ সম্মেলও করেছে ওই যুবকের পরিবার। এদিকে বরিশাল নগরের পলাশপুর একাকায় উঠতি বয়সি কিশোর সন্ত্রাসীরা প্রতিনিয়তই তান্ডব চালাচ্ছে। মাকদ ব্যবসা ও মাদক সেবন করে এরা সাধারন মানুষের কাছ থেকে চাঁদা তোলা থেকে শুরু করে নানা অপকর্মে লিপ্ত হচ্ছে। জানাগেছে নগরের পলাশপুর এলাকার ৬নং গুচ্ছ গ্রামে সন্ত্রাসী ও মাদকের কারখানা গড়ে তুলেছে স্থানীয় জসীম, জাকির ও মামুন। এরা কিশোর সন্ত্রাসীদের ব্যবহার করে এলাকায় নানা অপকর্ম করে বেড়াচ্ছে। এর মধ্যে বৃহস্পতিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পলাশপুর কাজির গোরস্থান এলাকায় দুই পক্ষের সংঘর্ষ হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে কিশোর সন্ত্রাসীরা স্থানীয় জসীম, জাকির ও মামুন এর নির্দেশে ওই এলাকার মোঃ বাবলুর ছেলে সাব্বির (১৯) কে লোহার রড দিয়ে পিটিয়ে গুরুত্বর আত করে। স্থানীয়রা সাব্বিরকে উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহত সাব্বির জানায়, হামলার সময় কিশোর সন্ত্রাসী ইমাম, লিয়ন, হাসিব সহ ১৫ থেওেক ২০জন সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে তার উপর হামলা করে। কেন এই হামলার ঘটনা ঘটলো এবিষয়ে সাব্বির বলেন, এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আকর্ষিক এই হামলা চালানো হয়। এবিসয়ে সাব্বিরের পরিবার কাউনিয়া থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানান মনির।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD