মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
কুয়াকাটায় অপহরনের সাত ঘন্টা পর কিশোরী উদ্ধার,, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা।

কুয়াকাটায় অপহরনের সাত ঘন্টা পর কিশোরী উদ্ধার,, ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা।

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটায় প্রাইভেটকারে তুলে নিয়ে অপহরনের সাত ঘন্টা পর এক কিশোরীকে অক্ষতাবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই কিশোরীর পিতা মহিপুর থানা ছাত্রদলের দপ্তর সম্পাদক জুয়েল মুসুল্লীকে প্রধান আসামী করে ৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫ জনের নামে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে অপহরনে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ-১৯০৬৯৫) জব্দ করে পুলিশ।

মামালা সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় পার্শবর্তী তালতলী উপজেলার বগী ইউনিয়নের ওই কিশোরী মটোরসাইকেল যোগে তার খালার বাড়ি কুয়াকাটার উদ্দেশ্যে রওয়ানা দেয়। রাত আটাটার দিকে তুলাতলী এলাকায় পৌছলে একটি প্রাইভেটকারে থাকা ৬ যুবক তার মটোরসাইকেলের গতিরোধ করে। পরে তাকে জোর করে তাদের প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। পরে কিশোরীর মোটরসাইকেল ড্রাইভারের দেয়া তথ্যনুযায়ী প্রায় ছয় ঘন্টা পর আলীপুরের একটি বিল থেকে ওই কিশোরীকে অক্ষত অবস্থায় উদ্ধার করে।

মহিপুর থানার ওসি মো.মনিরুজ্জামান জানান, রাত তিনটার দিকে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য দুই যুবককে থানায় নিয়ে আসা হয়েছে। মামলায় সনাক্তকারী আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD