মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
বরিশালের বাকেরগঞ্জে ২ হাজার যাত্রী নিয়ে ডুবোচরে আটকা ২ লঞ্চ

বরিশালের বাকেরগঞ্জে ২ হাজার যাত্রী নিয়ে ডুবোচরে আটকা ২ লঞ্চ

Sharing is caring!

ক্রাইমসিন২৪ : বরিশালের বাকেরগঞ্জে প্রায় ২ হাজার যাত্রী নিয়ে এমভি সুন্দরবন-৯ ও এমভি জামাল-৫ নামক দুটি লঞ্চ ডুবোচরে আটকা পড়েছে।

লঞ্চদুটি পটুয়াখালী থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে রাত সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে সুন্দরবন লঞ্চের সুপারভাইজার ইউনুস হোসাইন বাংলানিউজকে জানান, নাব্যতা সংকটের কারনে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কারখানা এমভি সুন্দরবন-৯ ও এমভি জামাল-৫ নামের লঞ্চদুটি রাত সাড়ে ৭ টার দিকে ডুবোচরে আটকা পরে। 

আটকা পড়ার পর দীর্ঘক্ষন চেষ্টা করার পর লঞ্চদুটি চালনা করা সম্ভব না হলে এখন জোয়ারের জন্য অপেক্ষা করা হচ্ছে।  সেই হিসেবে রাত ১১ টা পর্যন্ত এখানেই অপেক্ষা করতে হতে পারে।

তিনি জানান, লঞ্চদুটিতে প্রায় ২ হাজার যাত্রী রয়েছে।  লঞ্চ আটকে পড়ায় যাত্রীরা বিক্ষুব্দ হয়ে পড়লেও জোয়ারের অপেক্ষা করা ছাড়া কোন উপায় নেই বলে জানান তিনি।

এদিকে জামাল-৫ লঞ্চের স্টাফ জামাল হোসেন জানান, নদীতে পানি কম থাকার কারনে লঞ্চ চালনা করা সম্ভব না হওয়ায় এখন কারখানা এমভি সুন্দরবন-৯ ও এমভি জামাল-৫ লঞ্চ নদী তীরে নোঙ্গর করে রাখা হয়েছে। জোয়ার শুরু হয়েছে রাত ১১ টার মধ্যে যাত্রা শুরু করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD