সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বঙ্গবন্ধুর “সোনার বাংলা” টেকসই করবে ডেল্টাপ্ল্যান- প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

বঙ্গবন্ধুর “সোনার বাংলা” টেকসই করবে ডেল্টাপ্ল্যান- প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

Sharing is caring!

বঙ্গবন্ধুর ‘সোনার বাংলা’ টেকসই করবে ডেল্টাপ্ল্যান বাস্তবায়ন। নদীমাতৃক দেশে পানির স্থায়ী ব্যবস্থাপনা ছাড়া কোন উন্নয়ন টেকসই হবে না। তাই মাননীয় প্রধানমন্ত্রী জাতির পিতার স্বপ্নের ‘সোনার বাংলা’ বিনির্মাণে পানি ব্যবস্থাপনা ও উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছেন।

আজ সোমবার (২৯ মার্চ) সকালে বুয়েট কর্তৃক ভার্চ্যুয়ালি আয়োজিত “৮ম আন্তর্জাতিক পানি ও বন্যা ব্যবস্থাপনা কনফারেন্স -২০২১” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক,এমপি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জাহিদ ফারুক আরও বলেন, ” সুপেয় পানি জাতিসংঘ স্বীকৃত একটি মানবাধিকার। আমাদের দেশে প্রায় ৮০ ভাগ মানুষ নিরাপদ সুপেয় পানি পায়। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা শতভাগ মানুষকে সুপেয় পানি নিশ্চিতকল্পে কাজ করছে সরকার।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইসিডাব্লিউএফএমের চেয়ারম্যান অধ্যাপক ড: আনিসুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড: আবদুল জব্বার খাঁন।

উল্লেখ্য, আগামী ৩১ মার্চ পর্যন্ত অনুষ্ঠেয় এই দ্বি-বার্ষিক কনফারেন্সে পানি ও বন্যা ব্যবস্থাপনা কৌশল সংশ্লিষ্ট ৫ টি মহাদেশের ২০ টি দেশ থেকে প্রায় ২০০টি  প্রবন্ধ উপস্থাপিত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD