সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান
বরিশালে কীর্তনখোলা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

বরিশালে কীর্তনখোলা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত

Sharing is caring!

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধু ও আবদুর রব সেরনিয়াবাতের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশালের কীর্তনখোলা নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। আজ (২৭) মার্চ শনিবার বিকেলে বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে কীর্তনখোলা নদীর ৩ কিলোমিটার জুড়ে এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হয়।

বিকেল ৪টায় নগরীর ত্রিশ গোডাউনস্থ স্মৃতি সৌধ এলাকা থেকে ঢাকা নৌ বন্দর পর্যন্ত ১০টি দলের অংশগ্রহণে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী হয় বিসিসির সাবেক কাউন্সিলর আউয়াল মোল্লার দল প্রথম স্থান অর্জন করে। রানারআপ হয় জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেনের দল। তৃতীয় স্থান অধিকার করে ২১নং ওয়ার্ড কাউন্সিলর সাইদ আহম্মেদ মান্নার দল। এসময় উপস্থিত ছিলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রুবিনা আক্তার মিরা, পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর হোসাইন, মেয়র পতী লিপি আবদুল্লাহ। অতিথিবৃন্দ বিজয়ী তিন দলকে ট্রফিসহ তিন লাখ ও অংশগ্রহণকারী ৭টি দলের মাঝে ৫০ হাজার টাকা করে পুরষ্কার দেওয়া হয়। নদীতে নৌ পুলিশ ও স্থানীয় থানা পুলিশ সহ আয়োজকদের পক্ষ থেকে শৃংখলা রাখতে ব্যর্থ হওয়ায় বিভিন্ন উৎসুক জনতার ট্রলারের ভিড়ে প্রতিযোগিতায় অংশ নেয়া নৌকা বাইচ প্রতিযোগীদের বিঘœ ঘটে। এসময় অংশ নেওয়া ৫টি বাইচ নৌকা ডুবে যায়। বাইচ নৌকা ডুবে যাওয়ার সাথে সাথে দ্রুত নৌ-পুলিশ এসে মাঝিমাল্লাদের উদ্ধার করে।

এদিকে দীর্ঘদিন পর পুনরায় বিসিসি মেয়র কর্তৃক নৌকা বাইচের আয়োজন করায় কির্তনখোলা নদীর তিরে শত শত পুরুষ-মহিলা ও শিশু সহ বিভিন্ন বয়সের মানুস ভীড় জমায়। অপরদিকে নৌকা বাইচ অনুষ্ঠিান আরো ঝাক-ঝোমক করে তুলতে নৌ পথে মুরাদের দল নৃত্য পরিবেশন আরো আগত জনতার মাঝে আনন্দ বইয়ে দেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD