শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য
পটুয়াখালীতে স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদ্ যাপন উপলক্ষে ন্যাপ-কমিউনিষ্ট পার্টি ছাএ ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনীর বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

পটুয়াখালীতে স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উদ্ যাপন উপলক্ষে ন্যাপ-কমিউনিষ্ট পার্টি ছাএ ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনীর বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

Sharing is caring!

হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা  প্রতিনিধি: আজ ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১-স্বাধীনতার সুবর্ন জয়ন্তীু উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে সকাল ১০.০০ টার সময়  শহিদ মিনারে ন্যাপ-কমিউনিষ্টপার্টি ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনীর আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) পটুয়াখালী  জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্বা মোঃনূরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্বা বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পটুয়াখালী জেলা শাখার সাবেক  সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি পটুয়াখালী জেলা শাখার সভাপতি কমরেড মোতালেব মোল্লা, বীর মুক্তিযোদ্বা আঃ সোবাহান, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)বরগুনা জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃমতিউর রহমান,বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) পটুয়াখালী জেলা শাখার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধার সন্তান কাজী দিলিপ,বাংলাদেশ  ছাএ ইউনিয়ন পটুয়াখালী জেলা শাখার আহবায়ক মোঃসোহেল মৃধা,প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি  আকর্ষণ করে বলেন  ন্যাপ,কমিউনিস্ট পার্টি, ছাএ ইউনিয়নের গেরিলা বাহিনীর মুক্তিযোদ্ধাদের নাম তালিকায় নেই  অথচ ভুয়া মুক্তিযোদ্ধার নাম তালিকায়। বাংলাদেশের মুক্তিযুদ্ধে গেরিলা বাহিনীর অবদান অনস্বীকার্য। অবিলম্বে গেরিলা মুক্তিযোদ্ধাদের নাম অন্তর্ভুক্ত করে পূর্ণা্ঙ্গ তালিকা প্রকাশ করে মুক্তি যুদ্ধের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহবান জানান। আলোচনা সভা পরবর্তী র‍্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লঞ্চঘাট এসে বক্তব্যর মাধ্যমে সমাপ্ত হয়। এছাড়াও র‍্যালিতে অর্ধ শতাধিক মুক্তিযোদ্ধা অংশ গ্রহণ করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD