সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালে মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি ডিএলআরসি অফিসের শ্রদ্ধাঞ্জলি

বরিশালে মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি ডিএলআরসি অফিসের শ্রদ্ধাঞ্জলি

Sharing is caring!

বরিশাল:মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২১ উপলক্ষে একাত্তরের মুক্তিযুদ্ধে আত্মদানকারী  বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বরিশাল  উপ-ভূমি সংস্কার কমিশনারের (ডিএলআরসি) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।  শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে  বরিশাল বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার তরফদার মো: আক্তার জামীলের নেতৃত্বে ডিএলআরসি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, জোনাল সেটেলমেন্ট অফিস, বরিশাল কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, আঞ্চলিক গুচ্ছ গ্রাম প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সহকারী হিসাব নিয়ন্ত্রক (রাজস্ব) এর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বরিশাল সদর উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ২৬ র্মাচ  ২০২১ তারিখ ভোর ৫:০০ টার মধ্যে পোর্ট রোডস্থ বিভাগীয়  ভূমি কমপ্লেক্স এর সামনে এসে উপস্থিত হন। এরপর সকলে পায়ে হেঁটে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের নিকট হাজির হন। এরপর নির্ধারিত সময়ে তারা শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে একাত্তরের মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান জানান।

উল্লেখ্য,  ১৯৭১ সালের আজকের এ দিনটিতে আনুষ্ঠানিক সূচনা ঘটেছিল বাঙালির সশস্ত্র মুক্তিযুদ্ধের। পাকিস্তানি শোষকদের কবল থেকে মাতৃভূমিকে স্বাধীন করতে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন বাংলার দামাল ছেলেরা। পরবর্তীতে ৯ মাস বহু ত্যাগ-তিতিক্ষা আর রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত হয় বিজয় ও সার্বভৌমত্ব। জাতি অর্জন করে একটি দেশ, জাতীয় পতাকা ও জাতীয় সঙ্গীত। প্রতিবছরের ন্যায় গভীর শ্রদ্ধার সঙ্গে স্বাধীনতা দিবসের এই দিনে গোটা দেশের সাথে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করেছে বরিশাল  উপ-ভূমি সংস্কার কমিশনারের (ডিএলআরসি) কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD