বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
উজিরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত।

উজিরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত।

Sharing is caring!

উজিরপুর প্রতিনিধি: উজিরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী অফিসার প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এস,এম জামাল হোসেন, মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউল আহসান, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল। অন্যান্যদের মধ্যে আরো বক্তৃতা করেন বি.এন.খনি ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অশোক কুমার রায় চৌধুরী, মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ তৌহিদ প্রমূখ। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি আঃ রহিম সরদারসহ উপজেলা পরিষদের বিভিন্ন সরকারি কর্মকর্তা, স্কুল, কলেজ, মাদ্রাসার প্রধান, সামাজিক এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ পাকিস্তানি জান্তারা এদেশের বুদ্ধিজীবি, সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ছাত্রসহ বিভিন্ন ব্যক্তির উপর নির্বিচারে গণহত্যা চালিয়ে বাংলাদেশকে মানচিত্র থেকে বাদ দিতে চেয়েছিল। তাদের সে আশা পূর্ণ হয়নি। আজ সেই ২৫ মার্চ ভয়াল গণহত্যা ও কালো দিবস পালন করছে বাঙালী জাতি। এ ছাড়া ২৫ মার্চ রাতে ১ মিনিট সারা দেশে সকল আলো বন্ধ রেখে নিরবতা পালনের নির্দেশ প্রদান করা হয়। ইতিমধ্যে উজিরপুরের সকল গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হয়েছে। ২৫ মার্চ রাতে সকল আলোক সজ্জা বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহিত হয়। এই দিনটি বাঙালী জাতির একটি স্মরণীয় দিন হিসেবে ঘোষনা করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD