শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
নবম শ্রেনীর শিক্ষার্থীকে অপহরনের দায়ে যুবক গ্রেফতার ॥

নবম শ্রেনীর শিক্ষার্থীকে অপহরনের দায়ে যুবক গ্রেফতার ॥

Sharing is caring!

মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীর মহিপুরে নবম শ্রেনীর এক শিক্ষার্থীকে অপহরনের দায়ে ইমরান বয়াতী (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার শেষ বিকালে কুয়াকাটা পৌর শহরের হুইচান পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় ওই শিক্ষার্থীর পিতা বাদী হয়ে ইমরানকে প্রধান আসামী করে তিন জনের নামে মহিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ইমরান ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছে। কিন্তু ওই শিক্ষার্থী তার প্রস্তাবে রাজি না হওয়ায় গত রবিবার শেষ বিকালে পাশ্ববর্তী গ্রাম কমরপুর থেকে তাকে অপহরন করে নিয়ে যায়। পরে সোমবার বিকালে পুলিশ ওই শিক্ষার্থীকে হুইচান পাড়া থেকে উদ্ধার করে এবং ইমরানকে গ্রেফতার করে।
মহিপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, ইমরানের নামে মাদক ও অপহরনসহ মহিপুর থানায় সাতটি মামলা রয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD